
তবে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদভিত্তিক টেলিভিশন সিজিটিএন বা চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের দাবি, ফ্লাইট থেকে নামার পর যাত্রীদের যে পরীক্ষা হয়, সেখানে পজিটিভ ফলাফল আসে। গত কয়েক মাস ধরে চীনের সঙ্গে অধিকাংশ দেশের বিমানচলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় সম্প্রতি কয়েকটি দেশ থেকে প্রতি সপ্তাহে একটি করে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় চীন সরকার।
কোনো ফ্লাইটের পাঁচজন যাত্রী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলে এক সপ্তাহের জন্য তাদের স্থগিত করা হচ্ছে। ১০ জনের বেশি হলে চার সপ্তাহ। চীন এখন দ্বিতীয় ধাপের সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। গত ২৪ ঘণ্টায়ও ৫৭ জন নতুন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন সেখানে। এপ্রিলের ১৩ তারিখের পর একদিনের হিসাবে দেশটিতে এত রোগী এই প্রথম। নতুন মৃত্যুর খবর অবশ্য নেই। দেশটিতে এখন পর্যন্ত ৮৩ হাজার ১৩২ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। ৪ হাজার ৬৩৪ জন মারা গেলেও নতুন রোগী বাদে বাকিরা সুস্থ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



