
বৃহস্পতিবার টাঙ্গাইলের পাহাড়কাঞ্চনপুরে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও প্রতিযোগিতা সমাপ্ত হয়।
বিমান বাহিনী ঘাঁটির জহুরুল হক দল সর্বমোট ৮১০ পয়েন্টের মধ্যে ৭৫৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দল ৭৫৬ পয়েন্ট পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মোঃ জাহিদুল সাইদ, বিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসবে সমাপনী দিনের ইভট প্রত্যক্ষ করন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক, ঊর্ধতন কর্মকর্তাগণ, বিমানসেনা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর এর এয়ার কমডোর মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উল্লখ্য, ০২ দিন ব্যাপি এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ০৭ টি দল অংশগ্রহণ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



