
আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালের ব্রাজিলের একদল ফুটবলারকে নিয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনার কথা আজও ভুলেননি অনেকে। সেইদিন ওই বিমানে ছিলেন এরউইন তুমিরি। বিমানটি বিধ্বস্ত হলেও প্রাণে বেঁচেছিলেন তিনি। এবার অলৌকিকভাবে বলিভিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনাতেও বেঁচে গেলেন।
জানা যায়, গতকাল বলিভিয়ায় ভয়াবহ এক বাস দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ মিটার গভীর খাঁদে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
মর্মান্তিক এই দুর্ঘটনায় বেঁচে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তুমিরি। তিনি বলেন, ‘হামাগুড়ি দিয়ে বাসের ধ্বংসাবশেষ থেকে বের হয়ে আসি। হাঁটুতে একটু ব্যথা ছিলো। আমি ভাবলাম, এটি অসম্ভব! আবারও এমন হলো!’
বিমান বিধ্বস্ত ঘটনায় প্রাণে রক্ষা, এবার বেঁচে গেলেন বাস দুর্ঘটনায়
তিনি বলেন, ‘বাসটি দ্রুত গতিতে চলছিলো। আমার মনে হচ্ছিলো বাসটি দুর্ঘটনায় পড়বে, তাই সামনের সিটটি শক্ত করে ধরে রেখেছিলাম। এতে করে বাসটি যখন পড়লো তখন আমি অন্যকিছুতে বাড়ি খাইনি। সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ জানাই। নিশ্চয়ই আমি তার কৃপায় আছি।’
২০১৬ সালের বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে ৬ জন জীবিত উদ্ধার হয়েছিলেন। সেই ৬ জনের একজন তুমিরি। ওই দুর্ঘটনায় ৭১ জনের মৃত্যু হয়েছিলো। বিমানটিতে ছিলো ব্রাজিলের ঘরোয়া ফুটবল লিগের দল চ্যাপকোয়েন্সের ফুটবলাররা। ওইদিন দলটির ১৯ খেলোয়াড় প্রাণ হারিয়েছিলেন। তুমিরির সঙ্গে প্রাণে বেঁচেছিলেন ৩ জন ফুটবলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


