Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীর সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সংসার ইউএনও’র
অপরাধ-দুর্নীতি জাতীয়

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীর সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সংসার ইউএনও’র

By জুমবাংলা নিউজ ডেস্কএপ্রিল 9, 20224 Mins Read

জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার সাবেক নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনজুর হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণের অভিযোগ করেছেন এক কলেজ ছাত্রী। এ বিষয়ে প্রতিকার চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদনের পাশাপাশি মো. মনজুর হোসেনেকে আইনি নোটিশও পাঠিয়েছেন। অভিযুক্ত ইউএনও মো. মনজুর হোসেন (পরিচিতি নং-১৭৩০০) বর্তমানে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বপালন করছেন। এ ঘটনা তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীর সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সংসার ইউএনও’র
ছবি সংগৃহীত
Advertisement

স্থানীয় একাধিক সূত্র ও কলেজ ছাত্রীর লিখিত অভিযোগে জানা যায়, ২০২১ সালে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনজুর হোসেন দায়িত্ব থাকাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথোপকথনের মাধ্যমে ওই কলেজছাত্রীর সাথে ইউএনও’র পরিচয় হয়। এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর হোসেন ওই কলেজ ছাত্রীকে উদ্দেশ্যমূলকভাবে তার বাসাইলস্থ সরকারি বাসভবনে নিয়ে যান। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধ র্ষ ণ করেন।

এরই মধ্যে একাধিকস্থান থেকে ওই কলেজছাত্রীকে বিয়ের প্রস্তাব এলে ইউএনও মনজুর হোসেনের পরামর্শে তা প্রত্যাখ্যান করে দেওয়া হয়। এক পর্যায়ে ওই কলেজ ছাত্রী ও ইউএনও মো. মনজুর হোসেন টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজের পাশে পাওয়ার হাউজের পেছনে একটি বাসা ভাড়া নিয়ে ভিন্ন পরিচয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন। সেখানে তারা দুই মাস থাকার পর কলেজছাত্রী বিয়ের মাধ্যমে সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য ইউএনও মো. মনজুর হোসেনকে চাপ প্রয়োগ করতে থাকেন। এ সময় ইউএনও মো. মনজুর হোসেন ওই কলেজছাত্রীকে জানায়- তারা দুজন পাশের ভারত ভ্রমণ শেষে দেশে ফিরে বিয়ে করবেন। ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর রাতে সরকারি গাড়িতে তারা বেনাপোল সীমান্ত দিয়ে চিকিৎসা ভিসায় ভারত যান। ওই বছরের ১২ অক্টোবর তারা ভারত থেকে দেশে ফিরে আসেন। ভারতে অবস্থানকালে তারা অধিকাংশ সময় নিজেদেরকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছে। ভারতের হায়দারাবাদে হাসপাতালের কাছে একটি বাসা নিয়ে সেখানে অবস্থান করে তারা দুজনেই চিকিৎসা নেন।

ওই সময় কলেজছাত্রী ইউএনও’র পার্সোনাল ব্যাগ থেকে পাসপোর্ট বের করে জানতে পারেন ইউএনও মো. মনজুর হোসেন বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে। ইউএনও’র কাছে এ বিষয়ে জানতে চাইলে বিয়ের বিষয়টি তিনি গোপন করেছেন বলে জানান। ১২ অক্টোবর ভারত থেকে বাংলাদেশে আসার পর তারা যার যার বাড়িতে চলে যান। পরে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে তারা আবার দেখা করেন এবং ইউএনও মো. মনজুর হোসেন পুনরায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাসের প্রস্তাব দেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও ইউএনও মো. মনজুর হোসেন তাকে বিয়ে না করায় পুনরায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং প্রতিকার চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির পরিধি বা সদস্য সংখ্যা সম্পর্কে টাঙ্গাইল জেলা প্রশাসনের কেউ মুখ খুলতে রাজি হননি।

এ বিষয়ে বাসাইল উপজেলা নির্বাহী অফিসারের গাড়িচালক বুলবুল হোসেন জানান, তিনি তৎকালীন বসের হুকুম পালন করেছেন। কাজের অংশ হিসেবে তিনি ওই কলেজ ছাত্রীসহ তিন জনকে বেনাপোল সীমান্তে নিয়ে গেছেন। এর আগেও ওই নারী উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবনে একাধিকবার এসেছেন বলেও জানান তিনি। প্রতারণার শিকার কলেজ ছাত্রী জানান, ইউএনও মো. মনজুর হোসেন তাকে বিয়ের প্রলোভন দিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া করে বসবাস করেছেন। মনজুর হোসেন বিবাহিত হয়েও তিনি অবিবাহিত পরিচয় দিয়েছেন। তিনি সরল মনে তার কথা বিশ্বাস করেছেন। তিনি শুধু তাকে ব্যবহারই করেছেন- সামাজিক স্বীকৃতি বা স্ত্রীর মর্যাদা দেননি।

এ বিষয়ে কলেজ ছাত্রীর মা জানান, ইউএনও মো. মনজুর হোসেন তার মেয়ের সাথে প্রতারণা করেছেন। একাধিক পাত্র পক্ষ বিয়ের প্রস্তাব পাঠালেও ইউএনও’র পরামর্শে তারা ফিরিয়ে দিয়েছেন। এখন বিয়ের স্বীকৃতি না দেওয়ায় তারা সামাজিকভাবে হেয় হয়ে পড়েছেন। তার মেয়ে কলেজে যেতে পারছেনা। মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি এর প্রতিকার চান।

অভিযোগের বিষয়ে ইউএনও মনজুর হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম জানান, ইউএনও মো. মনজুর হোসেন বাসাইল থেকে চলে যাওয়ার পর তাকে একদিন ফোন করে জানান, একটি মেয়ে তার বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছে। বিষয়টি তিনি দেখার জন্য তাকে অনুরোধ করেন। তিনি ওই মেয়েটির সাথে কথা বলে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসনক (রাজস্ব) ও তদন্ত কমিটির সদস্য সোহানা নাসরিন জানান, এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তদন্ত চলছে। আগামি বৃহস্পতিবারের (১৪ এপ্রিল) মধ্যে তদন্ত কমিটির শুনানী হওয়ার কথা রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

‘আহা রে জীবন, কোথায় গেল সেই সময়…’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সীমান্তে উত্তেজনা

পুশইনে বিএসএফকে ব্যর্থ করে দিচ্ছে বিজিবি, সীমান্তে উত্তেজনা

জুন 14, 2026
জেল আপিল

শিশু রামিসা হত্যা: জেল আপিল করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি

জুন 14, 2026
ক্লাস শুরু

২৩ দিনের ছুটি শেষে খুলছে মাদ্রাসা, আজ থেকে শুরু হচ্ছে ক্লাস

জুন 14, 2026
Latest News
সীমান্তে উত্তেজনা

পুশইনে বিএসএফকে ব্যর্থ করে দিচ্ছে বিজিবি, সীমান্তে উত্তেজনা

জেল আপিল

শিশু রামিসা হত্যা: জেল আপিল করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি

ক্লাস শুরু

২৩ দিনের ছুটি শেষে খুলছে মাদ্রাসা, আজ থেকে শুরু হচ্ছে ক্লাস

গুলিতে আহত

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি

সাক্ষ্যগ্রহণ

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর: ওসি প্রত্যাহার

বিক্ষোভ মিছিল

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ, জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ

ঝড়ের শঙ্কা

সকাল ৯টার মধ্যে ৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সদর হাসপাতালে আইসিইউ চালু

দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa