স্পোটৃস ডেস্ক: এশিয়া কাপে গ্রুপ পর্বের লড়াইয়ের পর সুপার ফোরে আজ মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। হাই ভোল্টেজ ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে কোহলির ফিফটিতে ভারত ১৮১ রান করে। এর ফলে পাকিস্তানকে ম্যাচে জয় পেতে করতে হবে ১৮২ রান।

শুরুতে দুই ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুলের তাণ্ডবে উড়ন্ত সূচনা পায় ভারত। তবে এর পরই একের পর এক উইকেট হারিয়ে রানের ধারা অনেকটা স্লো হয়ে যায় ভারতের।

পরিস্থিতিটা বদলে গেল পাওয়ারপ্লের শেষ ওভারে। রোহিত ফিরলেন শুরুতে। তার ছয় বল পর ফিরলেন রাহুলও। যার ফলে পাওয়ারপ্লের শেষেই ম্যাচে ফিরে এসেছে পাকিস্তান।

এশিয়া কাপের শেষ তিন ম্যাচের দুটোতেই ১৭০ এর বেশি রান করে হেরেছে আগে ব্যাট করা দল। সেই ভাবনা থেকেই ভারতের দুই ওপেনার পাক বোলারদের ওপর চড়াও হয়েছিলেন শুরু থেকেই। ১১, ৯, ১৪, ১২, ৮; শুরুর ৫ ওভারে এই ছিল ভারতের রান।
ভারত

Advertisement

এরপরই পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দেন হারিস রউফ। ষষ্ঠ ওভারের শুরুতে তার বলে টপ এজ হয় রোহিতের। তা ধরতে আরেকটু হলেই খুশদিল শাহ আর ফখর জামানের ভয়াবহ সংঘর্ষ হয়ে যেতে পারত। সংঘর্ষ শেষমেশ হয়েছেও, তবে তা গুরুতর কিছু হয়নি। ক্যাচটাও ঠিকঠাক ধরেছেন খুশদিল। ১৬ বলে ২৮ করে ফেরেন রোহিত।

পরের ওভারের প্রথম বলে ভারত ইনিংসে আঘাত হানেন শাদাব খান। শাদাব খানকে উইকেট ছেড়ে বেরিয়ে সীমানাছাড়া করতে গিয়ে বলটা আকাশে তুলে দেন লোকেশ রাহুল। সেটা তালুবন্দি করতে সমস্যাই হয়নি লং অনে থাকা মোহাম্মদ নওয়াজের। ২০ বলে ২৮ করে ফেরেন রাহুল, ৬২ রানে দ্বিতীয় উইকেট খুইয়ে বসে ভারত।

ভারতের জন্য ম্যাচটি ফাইনালের পথে এগিয়ে যাওয়ার। অন্যদিকে পাকিস্তানের জন্য এটি ফাইনালের পথে এগোনোর পাশাপাশি প্রতিশোধের লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও কেএল রাহুল। একদম শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তারা। প্রথম পাঁচ ওভারেই ৫৪ রান সংগ্রহ করেন দুজন।

ষষ্ঠ ওভারে এসে হাঁফ ছেড়ে বাঁচে পাকিস্তান। এই ওভারের প্রথম বলেই বিপদজনক রোহিতকে সাজঘরে ফেরান হারিস রউফ। এর আগে ১৬ বলে ২৮ রান করেন ভারত অধিনায়ক।

শেষ পর্যন্ত বিরাট কোহলির ৪৪ বলে ৪টি চার ও ২ ছক্কায় করা ৬০ রানের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে ভারত।

আসরে নিজেদের প্রথম ম্যাচের মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সে যাত্রায় হার্দিক পান্ডিয়া নৈপুণ্যে চিরশত্রুদের পাঁচ উইকেটে হারায় ভারত। এরপর হংকংকে হারিয়ে সুপার ফোরে আসে টিম ইন্ডিয়া। অন্যদিকে একই প্রতিপক্ষকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে পাকিস্তানও।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মুশফিকুর রহিমের

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.