Advertisement

জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গ্রামের লোকজনের জমি নিয়ে বিরোধ মেটাতে গিয়ে হারুন অর রশিদ নামে এক ইউপি সদস্যের মাথা ইট দিয়ে ফাটিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বড়পরাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ দুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত হারুন অর রশিদ (৩৫) ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মঙ্গলবার রাতে ইউপি সদস্য হারুন অর রশিদ ও তার পরিবার অভিযোগ করে বলেন, বিকেলে ওই এলাকার মহসিন ও দবিরুল ইসলামের লোকজন জমি নিয়ে ঝগড়া করছিল। এসময় ইউপি সদস্য হারুন অর রশিদ তাদের ঝগড়া বন্ধ করে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে বললে দবিরুল ইসলাম ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে মাথায় ফেটে যায় ইউপি সদস্যের।

এদিকে, ইউপি সদস্যকে মারধরের ঘটনায় বিক্ষুব্ধ জনগণ দবিরুল ইসলামের পরিবারকে তার বাড়িতে অবরুদ্ধ করে রাখে। পরে হেল্পলাইন ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে দবিরুল ইসলাম বুধবার বিকেলে মুঠোফোনে জানান, ইউপি সদস্যের মাথায় আমি আঘাত করিনি। আমার ভাতিজা সাহেরুল ইট দিয়ে মহসিনকে মারতে গেলে সেই ইট ইউপি সদস্যের মাথায় আঘাত লাগে। মহসিন ও তার লোকজন আমাদের মারধর করে মোটরসাইকেল ভেঙে দেয় এবং অবরুদ্ধ করে রাখলে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে।

বড়পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, ইউপি সদস্যের চিকিৎসা চলছে। তার মাথায় ৬টি সেলাই প্রদান করা হয়েছে। এ ঘটনা যারা ঘটিয়েছে, তাদের সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.