Advertisement

জুমবাংলা ডেস্ক : ৬১টি স্বায়ত্তশাসিত, সরকারি কর্তৃপক্ষ ও স্বশাসিত সংস্থার ব্যাংকে থাকা বিপুল পরিমাণ উদ্ধৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমার বিধান রেখে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। বিলটির তীব্র বিরোধিতার পরও পাস হওয়ায় ফাইল ছুড়ে ফেলে ওয়াকআউট করেছে বিএনপি।

স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোর তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান আইন-২০২০ সংসদে পাস হওয়ার প্রতিবাদে ওয়াকআউট করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্যারা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) মাগরিবের বিরতির ঠিক আগ মুহূর্তে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

বিরোধী দল জাতীয় পার্টির কয়েকজন এবং বিএনপির দু’জন এর তুমুল বিরোধিতা করেন। তারা বিলটি প্রত্যাহারের অনুরোধ জানান। এমনকি সংশোধনী প্রস্তাবও দেন। কিন্তু তারপরও বিল প্রত্যাহার না করায় পরে কেউ সংশোধনী প্রস্তাবের আলোচনায় কোনো সংশোধনী দেননি।

বিলটি পাসের সময় বিএনপি যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদ স্পিকারের উদ্দেশ্যে বলেন, ‘আমরা সংশোধনী প্রস্তাব দিয়েও আলোচনা করিনি। আর এ কালো আইন পাসের প্রতিবাদে এবং যেহেতু জনমত যাচাইয়ের প্রস্তাব দেয়া হয়নি, তাই আমরা সংসদ থেকে ওয়াকআইট করলাম।’

যদিও তখন মাগরিবের বিরতির ঘোষণা দেওয়া হয়। সংসদে থাকা বিএনপির হারুনুর রশীদ, জাহিদুর রহমান ও রুমিন ফারহানা ওয়াকআউট করেন। তবে জাপার কেউ ওয়াকআউট করেননি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.