Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন কাতারে আটকে পড়া ৪০৯ বাংলাদেশি
জাতীয়

বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন কাতারে আটকে পড়া ৪০৯ বাংলাদেশি

By জুমবাংলা নিউজ ডেস্কJune 11, 20202 Mins Read

বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন কাতারে আটকে পড়া ৪০৯ বাংলাদেশি

Advertisement

জুমবাংলা ডেস্ক : করোনা পরিস্থিতির কারণে বিমান চলাচল বন্ধ থাকায় বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া ৪০৯ জন বাংলাদেশি।

এসব বাংলাদেশিকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ৮ মার্চ থেকে কাতার-বাংলাদেশ যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রয়েছে। কাতারের বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় যাত্রীরা কাতার থেকে ইস্যু করা করোনামুক্তির স্বাস্থ্য সনদ নিয়েছেন। বিমানের ৭৭৭-৩০০ মডেলের এই উড়োজাহাজে ৩৫টি বিজনেস ক্লাস ও ৩৮৪টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে। যাত্রীদের মধ্যে কাতারে বসবাসরত বাংলাদেশি পরিবার ও সাধারণ শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা রয়েছেন।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ গণমাধ্যমকে বলেন, ‘কাতারের পক্ষ থেকে কাউকে পাঠিয়ে দেওয়ার জন্য কোনো চাপ নেই। যাঁরা স্বেচ্ছায় অনেক দিন ধরে যেতে চাচ্ছিলেন এবং দূতাবাসে নিবন্ধন করেছিলেন, তাঁদের জন্য এই ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু নিবন্ধনকারীদের সংখ্যা বেশি, তাই বাকিদের জন্য আমরা আরেকটি ফ্লাইটের ব্যবস্থা করব।’

১৫ জুন থেকে কাতার এয়ারওয়েজের দোহা থেকে ঢাকায় যাত্রী বহন করার কথা রয়েছে। তবে আপাতত বাংলাদেশ থেকে কেউ কাতারে প্রবেশের সুযোগ না পেলেও ট্রানজিট যাত্রী হিসেবে দোহায় বিমানবন্দরে অবতরণ করতে পারবেন। শিগগির  কাতারের কারাগার থেকে মুক্তি পাওয়াসহ অন্য বাংলাদেশিদের নিয়ে কাতার এয়ারওয়েজের আরেকটি ফ্লাইট ঢাকায় যাবে বলে জানা গেছে।

আগামী ১ আগস্ট থেকে কাতারে প্রবাসীদের প্রবেশ শুরু হবে বলে জানিয়েছে কাতার দুর্যোগ ব্যবস্থাপনা সুপ্রিম কমিটি। সেই হিসেবে ১ সেপ্টেম্বর থেকে স্বাভাবিকভাবে যে কেউ কাতারে প্রবেশ করতে পারবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa