দীর্ঘ প্রায় ৫২ বছর পর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র জাতীয় ফুটবল দল বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে। ২০২৬ বিশ্বকাপে দলটি গ্রুপ ‘কে’-তে জায়গা পেয়েছে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পর্তুগাল, উজবেকিস্তান এবং কলম্বিয়া।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর পিপলস প্যালেস স্কোয়ারে জড়ো হয়ে হাজারো সমর্থক দলের এই ঐতিহাসিক সাফল্য উদযাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী দিদিয়ের বুদেম্বো। খবর গোল ডটকমের।
তিনি বলেন, ‘বিশ্বকাপে জায়গা করে নেয়া সহজ ছিল না; আমরা কঠোর লড়াই করেছি।’ আফ্রিকা টপ স্পোর্টস ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে তিনি আরও জানান, শুধু অংশগ্রহণ নয়, ভালো ফল করাই এখন দলের লক্ষ্য।
জাতীয় দলের পেছনে পুরো দেশকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘২০২৬ বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচেই ক্রিশ্চিয়ানো রোনালদো আমাদের বিপক্ষে কাঁদবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


