
এর আগে ২০১০ যুব বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের কামরুল ইসলাম রাব্বী করেছিলেন হ্যাটট্রিক। ১০ বছর পর সেই তালিকায় নাম লেখালেন রকিবুল।
এই ওভারের আগে রাকিবুল তিন ওভার করেছিলেন। ১০ রান দিয়ে কোনো উইকেট পাননি। ২৪তম ওভারে বল হাতে এসে প্রথম বলে ১ রান দেন। উজাইর শাহ প্রান্ত বদল করেন। দ্বিতীয় বলে কোনো রান নিতে পারেননি কেস সাজ্জাদ। তৃতীয় বলে বোল্ড হয়ে যান তিনি। ২১ বল খেলে ৭ রান করে ফেরেন সাজ্জাদ।
চতুর্থ বলে নতুন ব্যাটসম্যান লিলে রবার্টসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরত পাঠান। গোল্ডেন ডাক মেরে ফেরেন লিলে। পঞ্চম বলে চার্লি পিতকেও বোল্ড করেন রকিবুল। তাতে এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিককারী হিসেবে তালিকায় নিজের নাম লেখান বাংলাদেশের এই তরুণ তুর্কি।
৩১তম ওভারে বল হাতে এসে আরো একটি উইকেট নেন তিনি। তৃতীয় বলে জেমি ক্রেইন্সকে মৃত্যুঞ্জয় চৌধুরীর হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান। এর মধ্য দিয়ে ৩০.৩ ওভারের মাথায় স্কটল্যান্ডের ইনিংসের যবনিকাপাত ঘটে। রকিবুল হাসান ৫.৩ ওভার বল করে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



