Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মরক্কোর রূপকথা থামিয়ে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স
খেলাধুলা ফুটবল স্লাইডার

মরক্কোর রূপকথা থামিয়ে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স

By Saiful IslamDecember 15, 20223 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : আফ্রিকার প্রথম দেশ হিসেবে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে এসেছিল মরক্কো। ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছিল তারা। তবে তাদের রূপকথার গল্পকে থামিয়ে ফাইনালের টিকিট কেটেছে ফরাসিরা।
বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স
কাতারের আল বায়েত স্টেডিয়ামে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচের পুরোটা জুড়ে আধিপত্য দেখিয়েছে মরক্কোই। তবে গোলের খেলা ফুটবলে মূল কাজটাই করতে পারেনি তারা।

বিগত আসরগুলোতে আগেরবারের শিরোপা জয়ী দল বাদ পড়েছিল গ্রুপ পর্বেই। তবে এই মিথকে ভুল প্রমাণ করেছে ফ্রান্স। সেই সঙ্গে অনবদ্য অগ্রযাত্রায় শিরোপা ধরে রাখার মিশন থেকে মাত্র এক পা দূরে তারা।

ম্যাচে আক্রমণের দিক থেকে ফ্রান্স এগিয়ে থাকলেও বলের দখলে এগিয়ে ছিল মরক্কো। ৪৮ শতাংশ সময় বলের দখল রেখে ফরাসিদের গোলমুখে পাঁচটি শট নেয় তারা, যেখানে দুটি ছিল লক্ষ্যে।

অন্যদিকে পায়ে বল কম থাকলেও (৩৯ শতাংশ সময়) একেরপর এক আক্রমণ করেছে ফ্রান্স। মরক্কোর জাল লক্ষ্য করে ১০টি শট নিয়েছে তারা। যেখানে গোল হওয়া বলটাই লক্ষ্যে ছিল।

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অমার্জনীয় এক ভুল করেছিলেন থিও হার্নান্দেজ। ম্যাচের শেষ দিকে ডি বক্সের মাঝে ফাউল করে ইংল্যান্ডকে উপহার দিয়েছিলেন পেনাল্টি। সে যাত্রায় বেঁচে যান তিনি। আর পরের ম্যাচেই পান স্বপ্নের শুরু।

ম্যাচের পঞ্চম মিনিটে গোলের দেখা পান হার্নান্দেজ। যা এই ডিফেন্ডারের ক্যারিয়ারের দ্বিতীয় গোল। ডি বক্সে এমবাপ্পে গোলের জন্য শট নিলে মরক্কোর এক ডিফেন্ডারের গায়ে লেগে সেটি হার্নান্দেজের সামনে যায়। এরপর দারুণ দক্ষতায় ফিনিশিং দেন তিনি।

মিনিট পাঁচেক পর ফরাসিদের রক্ষণে হানা দেন ওনুয়াহি। ১৭ মিনিটে মরক্কোর হাকিম জিয়েশের আরেকটি শট প্রতিহত করেন ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস। এর ৩ মিনিট পর চোটের কারণে মাঠ ছাড়েন আফ্রিকার দেশটির অধিনায়ক রোমান সাইস।

বাকি সময়ে একেরপর এক আক্রমণ করতে থাকে ফ্রান্স। ৩৫ মিনিটে সহজতম সুযোগ মিস করেন অলিভার জিরুদ। এমবাপ্পের শত গোললাইন থেকে ক্লিয়ার হওয়ার পর বল পান তিনি। ফাঁকায় থাকায় অনেকটা সময় পেলেও লক্ষ্যভ্রষ্ট শট নেন এই ফরোয়ার্ড।

এর আগে জিরুদের আরেকটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে। একই ভাগ্য ছিল মরক্কোরও। ৪৪ মিনিটে দলটির বউফলের নেয়া শট বারে লেগে ফেরে। যার ফলে গোলের স্বাদ পাওয়া থেকে বঞ্চিত হয় অ্যাটলাস সিংহরা। দুই দল বিরতিতে যায় এই ব্যবধানে থেকে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরো উজ্জীবিত ফুটবল খেলতে থাকে মরক্কো। ফ্রান্সের রক্ষণে নিয়মিত বিরতিতে ভীতি ছড়াতে থাকে তারা। তবে কখনো রাফায়েল ভারানে, কখনো ইব্রাহিম কোনাতে বা কখনো আন্তোনিও গ্রিজম্যান এসে আফ্রিকার দেশটির আক্রমণ ঠেকিয়ে দেন।

৭০ মিনিটের দিকে গোলের সুবর্ণ সুযোগ পেয়েও ঠিক সময়ে শট নিতে ব্যর্থ হন মরক্কোর হামাদাল্লাহ। ৭৮ মিনিটে ওসমান ডেম্বেলেকে তুলে রানদাল কোলো মুয়ানিকে নামান ফরাসি কোচ দিদিয়ের দেশম।

মাঠে নামার ৪৪ সেকেন্ডের মাথায় এমবাপ্পের অ্যাসিস্ট থেকে ট্যাপ ইনের মাধ্যমে গোল করেন মুয়ানি। যা বিশ্বকাপে সাবস্টিটিউট হিসেবে কোনো ফরাসির দ্রুততম গোল। এর মাধ্যমে ফ্রান্সের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
খেলাধুলা থামিয়ে ফাইনালে ফুটবল ফ্রান্স বিশ্বকাপের মরক্কোর রূপকথা স্লাইডার
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
রিট শুনানি আজ

কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট শুনানি হতে পারে আজ

February 3, 2026
নিরাপদ

কিশোরগঞ্জ-ময়মনসিংহ-গাজীপুরে জামায়াত আমিরের জনসভা আজ

February 3, 2026
হাসিনার নাম

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, চাঞ্চল্যকর আরও তথ্য ফাঁস

February 3, 2026
Latest News
রিট শুনানি আজ

কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট শুনানি হতে পারে আজ

নিরাপদ

কিশোরগঞ্জ-ময়মনসিংহ-গাজীপুরে জামায়াত আমিরের জনসভা আজ

হাসিনার নাম

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, চাঞ্চল্যকর আরও তথ্য ফাঁস

নিরাপদ

মায়েরা ১১ দলের কাছে নিজেদের নিরাপদ মনে করেন: জামায়াত আমির

মিথ্যাচার করছে

আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা: নাছির

রাশিয়া

ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া

বহিষ্কার

হাতিয়ায় দলীয় সিদ্ধান্ত অমান্য, বিএনপির ৯ নেতা বহিষ্কার

ঝুঁকিপূর্ণ

গাজীপুরে ৯৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪০টি ঝুঁকিপূর্ণ

সাক্ষ্য

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.