Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বিশ্বকাপের ৯ ম্যাচেই ১১ সেঞ্চুরি
খেলাধুলা

বিশ্বকাপের ৯ ম্যাচেই ১১ সেঞ্চুরি

By rskaligonjnewsOctober 12, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক: ভারতের মাটিতে চলছে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। এ নিয়ে চারবার বিশ্বকাপ আয়োজন করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এবারের আসরে ১০টি দল মোট ৪৫টি ম্যাচে মাঠের লড়াইয়ে নামবে।

সেঞ্চুরি (2)

বুধবার (১১ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত হয়েছে মোট ৯টি খেলা। এই নয় ম্যাচেই ১১টি সেঞ্চুরির দেখা পেয়েছেন ক্রিকেটাররা।

অথচ ১৯৭৫ সালে বিশ্বকাপের প্রথম আসরে মাত্র ৬টি সেঞ্চুরি হয়েছে। বিশ্বকাপের গত আসরে হয়েছে মোট ৩১টি সেঞ্চুরি। ২০১১ সালে হয়েছে ২৪টি সেঞ্চুরি।

Advertisement

এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সে ম্যাচে জোড়া সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের দুই তারকা ব্যাটসম্যান ডেভন কনওয়ে (১৫২*) ও রাচিন রবিন্দ্র (১২৩*)।

দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকার চতুর্থ ম্যাচে সেঞ্চুরি হয়েছে ৩টি। তিনটি সেঞ্চুরি করেন প্রোটিয়া ব্যাটসম্যান কুইন্টন ডি কক (১০০), রুশি ভ্যান ডার ডুসেন (১০৮), এইডেন মার্কওরাম (১০৬)। তাদের তিন সেঞ্চুরিতে বিশ্বকাপে রেকর্ড ৪২৮ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা।

গতকাল মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ইংলিশ ওপেনার ডেভিড মালান (১৪০)। তার সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৬৪ রান করে ১৩৭ রানে জয় পায় ব্রিটিশরা।

এদিন পাকিস্তান-শ্রীলংকা ম্যাচে সেঞ্চুরি হয়েছে ৪টি। শ্রীলংকার হয়ে সেঞ্চুরি করেন কুশাল মেন্ডিস (১২২) ও সাদিরা সামারাবিক্রম (১০৮)। তাদের জোড়া সেঞ্চুরিতে ৩৪৪ রান করে শ্রীলংকা। টার্গেট তাড়ায় মোহাম্মদ রিজওয়ান (১৩১*) ও আব্দুল্লাহ শফিকের (১১৩) জোড়া সেঞ্চুরিতে বিশ্বকাপে রান তাড়ায় জয়ের বিশ্ব রেডর্ক গড়ে পাকিস্তান।

আজ বুধবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত-আফগানিস্তান। এদিন ভারতকে ২৭২ রানে থামিয়ে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

তিনি মাত্র ৬৩ বল মোকাবেলা করেই তিন অঙ্কোর ম্যাজিক ফিগার স্পর্শ করেন। এদিন তিনি ভারতীয় হিসেবে দ্রুততম সেঞ্চুরি এবং বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড ৭টি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন।

টিভিতে আজকের (১২ অক্টোবর, ২০২৩) খেলা

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa