অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিশ্বকাপে খেললেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান। ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। সরকারপ্রধানের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

গত ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। ওই বৈঠক শেষে তিনি জানান, সোমবারের আগেই বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। রোববার পিসিবি আনুষ্ঠানিকভাবে জানায়, পাকিস্তান বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে খেলবে না।
আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ দল। ফলে আইসিসি বাংলাদেশকে এবারের বিশ্বকাপ থেকে বাদ দেয়।
এই ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পাশে অবস্থান নেয় পাকিস্তান। আইসিসির ভোটাভুটিতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দেয়। এমনকি বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ পুরোপুরি বয়কটের কথাও বিবেচনা করেছিল পিসিবি।
তবে এক্ষেত্রে আইসিসির নানান ধরনের শাস্তির কবলে পড়তে হবে তাদের। তাই বিশ্বকাপে অংশ নিলেও ভারত ম্যাচ বয়কট করবে পাকিস্তান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


