স্পোর্টস ডেস্ক: ১১ জুলাই ১৯৮২, মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে যে ধারা শুরু হয়েছিল, তা এখনও চলছে। স্পেনে অনুষ্ঠিত ওই ম্যাচের ফাইনালে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান প্রতিনিধিত্ব করেছিল, ৪০ বছর ধরে শিরোপা নির্ধারণী ম্যাচে এই দুই ক্লাবের আধিপত্য চলছে।

বিশ্বকাপ

Advertisement

আগামী রোববার আর্জেন্টিনা ও ফ্রান্স লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনাল খেলবে। এই ম্যাচেও থাকছে বায়ার্ন ও ইন্টারের খেলোয়াড়। ৮২-এর ফাইনালে বায়ার্নের পল ব্রেইটনার, ভলফগ্যাং ড্রেমিয়ের ও কার্ল-হেইঞ্জ রুমেনিগে খেলেছিলেন, আর ইন্টারের প্রতিনিধিত্ব করেন জিয়ানপিয়েরো মারিনি, ইভান বোর্ডন, গ্যাব্রিয়েল ওরিয়ালি ও আলেসান্দ্রো আলতোবেলি।

৪০ বছর পেরিয়ে আসন্ন ফাইনালেও এই জার্মান ও ইতালিয়ান ক্লাবের দাপট। ইন্টারের লাউতারো মার্তিনেজ আর্জেন্টিনার জার্সিতে খেলবেন। বায়ার্নের ডায়োট উপামেকানো, বেঞ্জামিন পাভার্ড ও লুকাস হার্নান্দেজ আছেন ফ্রান্সের হয়ে।

স্পেন ১৯৮২, ইতালি ৩- ১ জার্মানি; বায়ার্ন- পল ব্রেইটনার, ভলফগ্যাং ড্রেমিয়ার এবং কার্ল হেইঞ্জ রুমেনিগে; ইন্টার- জিয়ানপিয়েরো মারিনি, ইভান বোর্ডন, গ্যাব্রিয়েল ওরিয়ালি এবং আলেসান্দ্রো আলতোবেলি।

মেক্সিকো ১৯৮৬, আর্জেন্টিনা ৩-২ জার্মানি; বায়ার্ন- নরবার্ট এডার, লোথার ম্যাথাউসম ক্লাউস অগেনথালার এবং ডিটার হোয়েনেস; ইন্টার- কার্ল হেইঞ্জ রুমেনিগে।

ইতালি ১৯৯০, জার্মানি ১-০ আর্জেন্টিনা; বায়ার্ন- স্টেফান রয়টার, জার্গেন কোহলার, ক্লাউস অগেনথালার, রাইমন্ড আউম্যান, হ্যান্স ফ্লুগার এবং ওলাফ থন; ইন্টার- লোথার ম্যাথাউস, আন্দ্রেয়াস ব্রেহমে এবং জার্গেন ক্লিন্সম্যান।

যুক্তরাষ্ট্র ১৯৯৪, ব্রাজিল ০ (৩)-(২) ০ ইতালি; বায়ার্ন- জর্গিনহো; ইন্টার- নিকোলা বার্টি।

ফ্রান্স ১৯৯৮, ব্রাজিল ০-৩ ফ্রান্স; বায়ার্ন- বিক্সেন্তে লিজারাজু; ইন্টার- রোনালদো নাজারিও ডি লিমা এবং ইউরি জোর্কেফ।

কোরিয়া-জাপান ২০০২, জার্মানি ০-২ ব্রাজিল; বায়ার্ন- অলিভার কান, টমাস লিংক, কার্স্টেন জ্যাঙ্কার এবং জেনস জেরেমি; ইন্টার- রোনালদো নাজারিও।

জার্মানি ২০০৬, ইতালি ১ (৫)-(৩) ১ ফ্রান্স; বায়ার্ন- উইলি স্যাগনোল; ইন্টার- মার্কো মাতেরাজ্জি।

দক্ষিণ আফ্রিকা ২০১০, নেদারল্যান্ডস ০-১ স্পেন; বায়ার্ন- মার্ক ভ্যান বোমেল এবং আরিয়েন রবেন; ইন্টার- ওয়েসলি স্নেইডার।

ব্রাজিল ২০১৪, জার্মানি ১-০ আর্জেন্টিনা; বায়ার্ন- ম্যানুয়েল ন্যয়ার, বাস্তিয়ান শোয়েনস্টেইগার, থমাস মুলার, ফিলিপ লাম, টনি ক্রুস, মারিও গোৎজে এবং জেরোম বোয়াটেং; ইন্টার- হুগো ক্যাম্পাগনারো, রদ্রিগো প্যালাসিও এবং রিকি আলভারেজ।

রাশিয়া ২০১৮, ফ্রান্স ৪-২ ক্রোয়েশিয়া; বায়ার্ন- কোরেন্টিন টলিসো; ইন্টার- ইভান পেরিসিচ এবং মার্সেলো ব্রোজোভিচ।

ফাইনাল হারলেও মেসিদের বীরত্বে বিন্দুমাত্র ভাটা পড়বে না: মাশরাফি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google