
আজ বুধবার রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান সংসদীয় ক্রিকেট দল ১২৩ রান করতে সমর্থ হয়।
বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের চিসউইক বার্লিংটন লেনে ম্যাচটি শুরু হয়। বাংলাদেশ দলের নেতৃত্ব দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



