চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দুঃসংবাদ হলো বড় প্রতিপক্ষ হয়ে উঠছে চোট সমস্যা। ওয়াশিংটন সুন্দর, হার্ষিত রানা ও জাসপ্রীত বুমরাহর পর এবার চোটে পড়েছেন ওপেনার অভিষেক শর্মা। তার অসুস্থতা নিয়ে বাড়ছে ভারতের উদ্বেগ।

আসরের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেললেও রান পাননি অভিষেক। ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়েও তাকে দেখা যায়নি। খেলা শেষে মাঠে কিংবা ডাগআউটেও দীর্ঘ সময় তাকে উপস্থিত থাকতে দেখা যায়নি।
ম্যাচের পর মঙ্গলবার দলের অনুশীলনেও অংশ নিতে পারেননি এই বাঁহাতি ওপেনার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যাটিংয়ের অন্যতম ভরসা অভিষেক হওয়ায় তার এই অবস্থায় চিন্তায় পড়েছে টিম ম্যানেজমেন্ট।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিষেক কিছু দিন ধরে পেটের সমস্যায় ভুগছেন। কিছুটা দুর্বলও হয়েছে পড়েছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের দিনও সম্পূর্ণ সুস্থ ছিলেন না। কিছুটা ঝুঁকি নিয়েই তাকে খেলায় ভারত।
গত ম্যাচে প্রথম ওভারে আউট হওয়ার পর মাঠে আর দেখা যায়নি অভিষেককে। ম্যাচ শেষে দিল্লিতে কোচ গম্ভীরের বাড়িতে নৈশভোজে যোগ দিলেও অল্প সময় থেকে হোটেলে ফিরে যান। মঙ্গলবারও অনুশীলন করতে পারেননি তিনি।
‘ব্যালট কারচুপির’ অভিযোগে ফেঁসে যাবেন বিধায় সেইফ এক্সিট নিচ্ছেন ঢাবি ভিসি: ছাত্রদল নেতা আবিদ
আজ ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেনডেশকাট বলেছেন, ‘পেটের সমস্যাটা এখনও ভোগাচ্ছে অভিষেককে। ম্যাচের আগে দুই দিন আছে।’ ভারতীয় দলের কোচের মন্তব্য থেকেই পরিষ্কার যে, নামিবিয়ার বিপক্ষে অভিষেককে পাওয়ার ব্যাপারে সংশয় থাকছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


