টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন বিশ্বরেকর্ড গড়েছে ভারত। শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে যুক্তরাষ্ট্রকে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে সূর্য কুমার যাদবের দল। সেইসঙ্গে টানা নয় ম্যাচে জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েছে তারা। যা বিশ্বকাপের এযাবৎকালের ইতিহাসে টানা সর্বোচ্চ জয়ের নতুন বিশ্বরেকর্ড।

এর আগে বিশ্বকাপে টানা আট ম্যাচ করে জয়ের বিশ্ব রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া।
ভারত গত বিশ্বকাপে টানা অাট ম্যাচে জয়ের নজীর গড়েছিল। সেইসঙ্গে এই রেকর্ডে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ভাগ বসিয়েছিল। এবারের আসরের প্রথম ম্যাচ জিতেই রেকর্ডটাকে এককভাবেই নিজেদের করে নিল টিম ইন্ডিয়া। তবে এবারের আসরে নিজেদের মাঠে প্রথম ম্যাচে জয়টা মোটেও সহজ ছিল না ভারতের। কেননা, এদিন ৮ রানে প্রথম, ৪৬ রানে চতুর্থ আর ৭৭ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর যুক্তরাষ্ট্রের জয় নিয়েই আলোচনা চলছিল। কিন্তু এরপরই ভারতের হাল ধরেন খোদ অধিনায়ক।
অধিনায়ক সূর্যকুমার যাদব ত্রাতা হয়ে না দাঁড়ালে আজ সত্যিই খুব বিপদে পড়তে পারত ভারত। ৪৯ বলে তাঁর অপরাজিত ৮৪ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত তুলতে পারে ১৬১ রান। ভারতের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান এসেছে তিলক বর্মার ব্যাট থেকে। ১৬১ রান তোলা ভারত শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে ২৯ রানে। যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৮ উইকেটে তুলতে পেরেছে ১৩২ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


