২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগে শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে সর্বশেষ পূর্বাভাস প্রকাশ করেছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটার। নতুন হিসাব অনুযায়ী, বিশ্বকাপ জয়ের দৌড়ে এখনো সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। তবে আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনাও।

বিশ্বকাপ শুরুর আগে অপটার পূর্বাভাসে শিরোপার প্রধান দাবিদার ছিল স্পেন। এরপর ছিল ফ্রান্স, ইংল্যান্ড এবং চতুর্থ স্থানে আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে দলগুলোর পারফরম্যান্স ও নতুন তথ্য বিশ্লেষণ করে পূর্বাভাসে পরিবর্তন এনেছে সুপার কম্পিউটার।
সর্বশেষ হিসাবে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২৭.৩ শতাংশ। তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৭৩.৯ শতাংশ এবং ফাইনালে খেলার সম্ভাবনা ৪৪.৩ শতাংশ। কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার (৯ জুলাই) মরক্কোর মুখোমুখি হবে ফরাসিরা।
শিরোপা জয়ের সম্ভাবনায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২১.৩ শতাংশ। সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯.৭ শতাংশ এবং ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৩৬.৪ শতাংশ। শুক্রবার কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশরা।
অপটার সর্বশেষ বিশ্লেষণে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে আর্জেন্টিনার। কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে কঠিন লড়াইয়ে জয় পেলেও শিরোপা জয়ের সম্ভাবনায় তারা উঠে এসেছে তৃতীয় স্থানে। লিওনেল স্কালোনির দলের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯.১ শতাংশ, ফাইনালে ওঠার সম্ভাবনা ৩৬.৪ শতাংশ এবং বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৭.৩ শতাংশ।
চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ১৬.৫ শতাংশ। পাশাপাশি সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬২.৪ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ৩৫ শতাংশ।
অন্যদিকে নরওয়ে, সুইজারল্যান্ড, মরক্কো ও বেলজিয়ামেরও শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে, তবে তা তুলনামূলকভাবে কম বলে মনে করছে অপটার সুপার কম্পিউটার।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অপটার সুপার কম্পিউটারের সর্বশেষ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা:
ফ্রান্স — ২৭.৩%
স্পেন — ২১.৩%
আর্জেন্টিনা — ১৭.৩%
ইংল্যান্ড — ১৬.৫%
নরওয়ে — ৬.৬%
সুইজারল্যান্ড — ৩.৮%
মরক্কো — ৩.৭%
বেলজিয়াম — ৩.৬%
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



