Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা বিশ্বকাপ মঞ্চে রেকর্ড লজ্জার হার নিয়ে যা বললেন সাকিব
খেলাধুলা

বিশ্বকাপ মঞ্চে রেকর্ড লজ্জার হার নিয়ে যা বললেন সাকিব

By Sibbir OsmanOct 27, 2022, 3:47 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ।

সিডনিতে বৃহস্পতিবার আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান জমা করে দক্ষিণ আফ্রিকা। এতেই হার অনেকটা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

কারণ, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের পক্ষে ২০৫ রান তাড়া করে জেতা সহজ হওয়ার কথা নয়।

কিন্তু তাই বলে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবে না টাইগাররা! এভাবেই পাড়ার ছোটভাই হয়ে ১০৪ রানের বিশাল হারের তেতো স্বাদ নিয়েছে বাংলাদেশ।

যা টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় পরাজয় বাংলাদেশের। বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় হার ৭৫ রানে, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালের আসরে।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় হার ছিল পাকিস্তানের বিপক্ষে, ২০০৮ সালে হেরেছিল ১০২ রানে।
সাকিব
আর এমন লজ্জার রেকর্ড হারের পর কী বলছেন বাংলাদেশ অধিনায়ক?

নিজেদের বাজে বোলিংকে দুষলেন সাকিব আল হাসান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর মঞ্চে সঞ্চালক অ্যাডাম গিলক্রিস্টের প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করতে পারিনি আমরা। বিশেষ করে ইনিংসের শুরুতে, প্রথম ছয় ওভারে। আমাদের উইকেট নিতে হতো। এখানে উইকেট না নিতে পারলে আমরা সব সময় পিছিয়ে থাকব। ওদের হাতে উইকেট ছিল। আর ওরা দুজন যেভাবে খেলেছে, তাতেই ম্যাচটা হাত থেকে ফসকে গেছে।’

ব্যাটিং সহায়ক উইকেটের বিষয়টি স্বীকার করলেন সাকিব।

এ স্পিন-অলরাউন্ডার বললেন, ‘উইকেট ভালো ছিল, আগের দিন এই মাঠে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গে যা করেছে, আজ দক্ষিণ আফ্রিকাও তা–ই করেছে। প্রথম ওভারের পর আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। রাইলি রুশো দারুণভাবে মানিয়ে নিয়েছে। কুইন্টনও ভালো খেলেছে। ওদের দুজনের জুটিটাই আমাদের হারিয়ে দিয়েছে।’

ব্যাটিং সহায়ক উইকেটে টাইগার ব্যাটারদের এই হাল! সাকিব জানালেন, অস্ট্রেলিয়ার কন্ডিশনে গতি ও বাউন্সের সঙ্গে সেভাবে পেরে উঠছেন না তারা।

তিনি বললেন, ‘ব্যাটিংয়ে আমাদের অনেক উন্নতি করতে হবে। আমাদের বাউন্স ও পেসের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমাদের শুধু ব্যাটিং করে যেতে হবে।’

টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

May 22, 2026, 6:48 PM Asia/Dhaka
থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

May 22, 2026, 6:43 PM Asia/Dhaka
গার্দিওলা

পেপ গার্দিওলাকে সম্মান জানিয়ে ইতিহাদে নতুন নাম, ‘দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড’

May 22, 2026, 6:38 PM Asia/Dhaka
Latest News
ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

গার্দিওলা

পেপ গার্দিওলাকে সম্মান জানিয়ে ইতিহাদে নতুন নাম, ‘দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড’

সিরিজ

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

থমাস ডুলি

বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি

প্রধান কোচ

যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক এবার বাংলাদেশের নতুন প্রধান কোচ

পতাকা

নওগাঁয় আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা

বিশ্বকাপের ম্যাচ

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের খরচে বড় ধাক্কা

স্ট্রাইকার হামজা আবদেলকরিম

মিশরের বিশ্বকাপ দলে হামজা

বাংলাদেশ

ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp