আন্তর্জাতিক ডেস্ক : ‘ইন্টারন্যাশনাল হাইরাইজ অ্যাওয়ার্ড’-এর চূড়ান্ত পর্বে পৌঁছেছে পাঁচটি ভবন৷ ১৫টি দেশের ৩৬ ভবন থেকে বেছে নেয়া হয়েছে এই পাঁচটিকে৷ এই ভবনগুলো যে শুধু সুউচ্চ এবং দেখতে সুন্দর, তা-ই নয়, টেকসইও বটে৷ খবর ডয়চে ভেলের।

ওয়াসিয়া হোটেল ডাউনটাউন, সিঙ্গাপুর
সিঙ্গাপুরের ব্যস্ততম বাণিজ্য এলাকার সবুজ এই টাওয়ারটি ডিজাইন করেছে ডাব্লিউওএইচএ আর্কিটেক্টস৷ নির্মাতা প্রতিষ্ঠানটি এই ভবনকে ‘পাখি ও অন্যান্য প্রাণীর জন্য নিরাপদ স্বর্গ’ বলে উল্লেখ করেছে৷ পর্যাপ্ত খোলা জায়গা রাখায় ইন্টারন্যাশনাল হাইরাইজ অ্যাওয়ার্ড-এর বিচারকরা এই ডিজাইনের বেশ প্রশংসাও করেছেন৷

বৈরুত টেরেসেস, বৈরুত, লেবানন
ভুমধ্যসাগরীয় আবহাওয়ায় বসবাস কেমন হয়, তার একটা নান্দনিক উপস্থাপনা করেছে স্থপতি হেরসগ এবং ডি ময়রন৷ লেবাননের জনবহুল রাজধানীতে এর অবস্থান৷ ভবনের ভেতর ও বাইরের মধ্যে এমনভাবে সামঞ্জস্য আনা হয়েছে, যাতে পর্যাপ্ত আলো-বাতাসও অনায়াসে চলাচল করতে পারে৷

মাহানাখোন, ব্যাংকক, থাইল্যান্ড
জার্মান স্থপতি ওলে শীরিনের দুটি ডিজাইন এবারের প্রতিযোগিতায় মনোনীত হয়েছে৷ এর একটি এই ভবন৷ ৭৭ তলা উঁচু এই ভবনটি থাইল্যান্ডের সর্বোচ্চ ভবন৷ পিক্সেলের অবয়বে তৈরি এই ভবন এরই মধ্যে দেশটির অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে৷

টোরে রিফর্মা, মেক্সিকো সিটি
এল বেন্জামিন রোমানোর ডিজাইন করা এই ভবনটি বিভিন্ন প্রতিষ্ঠান অফিস হিসেবে ব্যবহার করে থাকে৷ ৮০৭ ফুট উঁচু এই ভবনটি মেক্সিকোর সবচেয়ে উঁচু ভবন৷ ভূমিকম্পের ঝুঁকিতে থাকা এলাকাটিতে কম্পন সহনীয় করেই প্রস্তুত করা হয়েছে ভবনটিকে৷

চাওইয়াং পার্ক প্লাজা, বেইজিং, চীন
এই ভবনটির ডিজাইনকে একইসাথে ‘অপ্রচলিত, কিন্তু সামঞ্জস্যপূর্ণ’ বলে বর্ণনা করেছেন ইন্টারন্যাশনাল হাইরাইজ অ্যাওয়ার্ড-এর বিচারকরা৷ চীনের ঐতিহ্যবাহী পেইন্টিং থেকে অনুপ্রাণিত হয়ে এ ডিজাইন করেছেন বেইজিংয়ের এমএডি আর্কিটেক্টস৷ বিচারকরা বলছেন, এই ভবনে আধুনিক স্থাপত্য ভাষাকে নিজস্ব সংস্কৃতিতে অনুবাদ করেছেন ডিজাইনাররা৷

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.