Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী বায়ু দূষণের কারণে গত বছর সারা বিশ্বে প্রায় পাঁচ লাখ শিশুর মৃত্যু হয়েছে৷ শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি ভারত এবং সাব সাহারায়৷ মার্কিন যুক্তরাষ্ট্রের করা এক গবেষণার ফলাফল থেকে এসব তথ্য বেরিয়ে এসেছে৷ খবর ডয়চে ভেলে’র।

গবেষণাটি করেছে মার্কিন গবেষণা কেন্দ্র হেলথ এফেক্ট ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড এভালুয়েশন৷ বায়ু দূষণের কারণে শুধু ভারতেই এক লাখ ১৬ হাজারেরও (১১৬,০০০) বেশি শিশুর মৃত্যু হয়েছে৷ সাব সাহারায় এই সংখ্যা ছিল প্রায় দুই লাখ ৩৬ হাজার (২৩৬,০০০)৷ সমীক্ষায় জানা যায়, এসব শিশুরা জন্মের একমাসের মধ্যেই মারা গেছে৷ শিশুদের মায়েরা গর্ভাবস্থায় উচ্চ মাত্রায় বায়ুদূষণের সংস্পর্শে আসার কারণে শিশুদের ওজন কম হয়৷ প্রি ম্যাচিওর বেবির জন্ম হওয়ার ঝুঁকি বেড়ে যায়, যার প্রমাণ পাওয়া গেছে এই গবেষণায় ৷

রান্নায় ব্যবহৃত জ্বালানির বিষাক্ত ধোঁয়া শিশু মৃত্যুর একটি বড় কারণ বলে জানানো হয়েছে৷ প্রি ম্যাচিউর জন্ম এবং ওজনে কম এই দুটো কারণ বড় ধরনের জটিলটা সৃষ্টি করতে পারে৷ কারণগুলো দক্ষিণ এশিয়া এবং সাব সাহারায় শিশু মৃত্যুর প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়৷ ভবিষ্যতের জন্য যে কোনো সমাজেই শিশুর স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে করা নতুন এই গবেষণায় দক্ষিণ এশিয়া এবং সাব সাহারায় জন্ম নেওয়া শিশুদের মত্যুর ঝুঁকি অনেক বেশি, সতর্ক করে দিয়েছেন হেল্থ এফেক্ট ইন্সটিটিউটের প্রধান ড্যান গ্রিনবাউম৷

গবেষণায় জানা গেছে গেছে, বায়ু দূষণের কারণে গত বছর সারা বিশ্বে মোট ছয় দশমিক সাত মিলিয়ন মানুষ মারা গেছে৷ এবং বায়ু দূষণ বিশ্বব্যাপী মানুষের মৃত্যুর প্রধান কারণগুলোর একটি৷

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.