Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিশ্ব ইজতেমায় পুলিশ সদস্যসহ ২১ জনের মৃত্যু
জাতীয়

বিশ্ব ইজতেমায় পুলিশ সদস্যসহ ২১ জনের মৃত্যু

By Bhuiyan Md TomalFebruary 4, 20242 Mins Read

বিশ্ব ইজতেমায় পুলিশ সদস্যসহ ২১ জনের মৃত্যু

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আজ বিকেল পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। মারা যাওয়া ব্যক্তিদের ব্যাপারে ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, ইজতেমা ময়দানে ১৩ জন, দায়িত্ব পালনকালে পুলিশের এক সদস্য ও ময়দানে আসার পথে সাতজনসহ মোট ২১ জন মারা গেছেন।

ইজতেমা ময়দানে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- রাজবাড়ী জেলার পাংশা থানার সানোয়ার হোসেন (৬০), চট্টগ্রামের আনোয়ারা এলাকার জলিলের মিয়ার ছেলে আলম (৫৬), নরসিংদীর নুরুল ইসলামের ছেলে শাহনেওয়াজ (৬০), সিরাজগঞ্জ জেলার ওসমান গনির ছেলে আল মাহমুদ (৭০), শেরপুর জেলা সদরের জুগনিবাগ গ্রামের মৃত সমশের আলীর ছেলে নওশের আলী (৬৫), ভোলার পরাগগঞ্জ থানার সামানদার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আব্দুল কাদের (৫৫), নেত্রকোনা সদরের কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫), নেত্রকোনা সদরের কুনিয়া কুমরি বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্ফদুগিয়া গ্রামের আব্দুস ছোবহানের ছেলে এখলাস মিয়া (৬৮), ভোলা জেলার গোলি গ্রামের নজির আহমেদের ছেলে শাহ আলম (৬০), জামালপুর জেলার তুলশীপুর এলাকার পাকুল্লা গ্রামের হজরত আলীর ছেলে মতিউর রহমান (৬০), টঙ্গীর বসির মিয়ার ছেলে আব্দুল জব্বার (৫৫)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

এদিকে, ইজতেমার ময়দানে আসার সময় মারা যাওয়া আটজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া (৪০), পুলিশ সদস্য হাসানুজ্জামান হাসান (৩০), শেরপুরের আমেলা খাতুন (৬০), ঢাকার মিরপুরের বাসিন্দা মোশাররফ আহমেদের ছেলে মোবাশ্বের আহমেদ (৬৮) ও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

রবিবার আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে যাওয়া দুই মুসল্লি মৃত্যুবরণ করেছেন। তারা হলেন- নরসিংদী জেলার দক্ষিণ সাদারচর গ্রামের কাজল মিয়ার ছেলে মো. সোহেল (৩৫) ও একই এলাকার মনির হোসেনের ছেলে মো. জনি (১৬)। সকাল পৌনে ৭টায় টঙ্গী-কালীগঞ্জ সড়কের শিলমুন এলাকায় কার্ভাডভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নিহত হন তারা। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোঃ হাবিবুল্লাহ রায়হান মৃত্যুর সংবাদগুলো নিশ্চিত করেন।

এদিকে, আখেরি মোনাজাত উপলক্ষে গাজীপুর পুলিশ প্রশাসন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম জানান, আখেরি মোনাজাত উপলক্ষে পুরো ময়দানকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়। এ ছাড়াও ৬ হাজার পুলিশসহ র‌্যাব, সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যসহ প্রায় ১৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি আকাশ পথে হেলিকপ্টার ও নদীপথে স্পিডবোটে সার্বক্ষণিক টহল দেয় র‌্যাব সদস্যরা।

প্রসঙ্গত, ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় গত ২ ফেব্রুয়ারি। এতে বিশ্বের ৭২টি দেশের ৮ হাজারের বেশি বিদেশি মেহমান অংশ নেন। আজ সকালে এর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমেদ। আগামী ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

মিয়ানমারের ৫৮ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

July 9, 2026
Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

July 9, 2026
Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

July 8, 2026

Latest News

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

world-bank

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

Sajek

সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa