Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু কাল, থাকছেন না মাওলানা সাদ
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু কাল, থাকছেন না মাওলানা সাদ

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 16, 20203 Mins Read
বিশ্ব ইজতেমা
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: টঙ্গীর তুরাগ তীরে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার ফজরের নামাজের পর আম রয়ানের মধ্য দিয়ে শুরু হবে। খবর ইউএনবি’র।

দুই ভাগে বিভক্ত হয়ে পড়া তাবলীগ জামাতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারী তাবলীগের সদস্যরা এ পর্বে অংশ নেবেন।

ইতিমধ্যেই দেশ-বিদেশের মুসল্লিরা মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ এ ধর্মীয় সমাবেশে আসা শুরু করেছেন। বৃহস্পতিবার যোহরের নামাজের পর থেকেই দিক নির্দেশনামূলক বয়ান শুরু হয়েছে। শুক্রবার ইজতেমা ময়দানের অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার জামাত।

আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। ইজতেমাকে সর্বাত্মকভাবে সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক নজরদারি ও সিটি করপোরেশন এবং জেলা প্রশাসনের তরফ থেকে নেয়া হয়েছে বিভিন্ন ধরনের প্রস্তুতি।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আমির ইঞ্জিনিয়ার ওয়াসেফুল ইসলামের তথ্যমতে, পরিস্থিতি বিবেচনায় ভারতের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি এ ইজতেমায় আসবেন না। তবে নিজামুদ্দিনের পক্ষ থেকে তাবলীগের শীর্ষ মুরব্বি ও আলেমসহ ৩২ সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে বিশ্ব ইজতেমায় এসে পৌঁছেছেন।

নিরাপত্তার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিদেশি মেহমানদের কামরায় বিশেষভাবে নজরদারি করা হচ্ছে। এছাড়া যাতায়াতের সুবিদার্থে ট্রাফিক ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে।

দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমাতেও গাজীপুর সিটি করপোরেশন আগত মুসল্লিদের ২৪ ঘণ্টা সেবাদান করবে। বিদেশি মুসল্লিদের প্রতি সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে যাতে তাদের কোনো প্রকার সমস্যা না হয়। তাদের ওজু, গোসলের জন্য রাখা হয়েছে গরম ও ঠান্ডা উভয় প্রকার পানির ব্যবস্থা। প্রথম পর্বের পর ইজতেমা মাঠের ভেতরে কিছুটা সমস্যা দেখা দিলেও সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা দিন-রাত কাজ করে তা ব্যবহারের উপযোগী করে তুলেছেন।

প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও বিপুল পরিমান সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ইজতেমা মাঠে আগত মুসল্লিদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করবেন।

বৃহস্পতিবার থেকেই তারা নিজ নিজ ক্যাম্পে অবস্থান করছেন। এরমধ্যে উল্লেখযোগ্য রয়েছে টঙ্গী ওষুধ ব্যবসায়ি কল্যাণ সমিতি, হামদর্দ, ইবনেসিনা, যমুনা ব্যাংক, র‌্যাব, সিভিল সার্জন কার্যালয়, ইসলামী ফাউন্ডেশনসহ প্রায় অর্ধশত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।

টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এম এ লতিফ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বিশ্ব ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করে আসছি। এবারও আমরা সেবা প্রদানের জন্য মাঠে এসেছি। আখেরি মোনাজাত পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে।’

এর আগে গত ১০ জানুয়ারি শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়। মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের অনুসারীরা অংশ নেন প্রথম পর্বে।

ইজতেমার প্রথম আয়োজন শুরু হয় ১৯৪৬ সালে কাকরাইল মসজিদে। তারপর ১৯৪৮ সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে ও ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়।

এরপর লোক সংখ্যা বেড়ে যাওয়ায় ১৯৬৬ সালে টঙ্গীর তুরাগ নদীর তীরে বর্তমানস্থলে স্থানান্তর করা হয়েছে। পরে সরকারিভাবে তুরাগ তীরের ১৬০ একর জমি স্থায়ীভাবে ইজতেমার জন্য বরাদ্দ দেয়া হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

জুন 20, 2026
Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

জুন 20, 2026
আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

জুন 20, 2026
Latest News
Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa