
মাত্র ৫ রানের জন্য মাহমুদউল্লাহ ও তাসকিনের নাম শীর্ষে ওঠেনি। কিন্তু খেলার সময় তাসকিনের বিশ্ব রেকর্ডের কথা মাথায় ছিল না। এ নিয়ে ফাস্ট বোলার তাসকিন আহমেদ দ্বিতীয় দিনের খেলা শেষে বলেন, ‘আর কিছু রান হলে বিশ্বরেকর্ড হতো এসব মাথায় ছিল না। তবে ১৫০ রান হওয়ার পর ভালো লাগছিল। মনে হচ্ছিল, ওয়াও।
মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে তাসকিন আরো বলেন, রিয়া দভাই কয়েকটা টেস্টে দলে ছিলেন না। তিনি এসেই দারুণ একটা ইনিংস খেললেন। আমার খুব ভালো লাগছিল যে আমি তাকে সাপোর্ট করতে পেরেছি। এখন বোলিংয়ে দলগতভাবে ভালো কিছু করতে পারলে অবশ্যই ফলটা ভালো হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



