
তেল বিক্রিতে অনিয়ম এবং অবৈধভাবে তেল মজুদের কারণে বিসমিল্লাহ স্টোরের মালিক ইয়াসির আরাফাতকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, তেলগুলো ঈদের আগে কিনে বেশি দামে বিক্রি করার জন্য মজুত করে রেখেছিলেন বিসমিল্লাহ স্টোরের মালিক। দোকানটিকে ২ লাখ টাকা জরিমানা করে দোকান ও গোডাউনকে সিলগালা করে দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



