Advertisement

স্পোর্টস ডেস্ক : আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আসন্ন নির্বাচনের জন্য ইতোমধ্যে মনোনয়নপত্র তোলা শেষ হয়েছে। ২৩ পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩২ জন। এছাড়াও বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার অপেক্ষায় ৭ জন। এদিক, সাবেক ক্রিকেটার ও সংস্থা ক্যাটাগরিতে এক পরিচালক পদে খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। প্রার্থীদের আগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন বিদায়ী কমিটির সভাপতি নাজমুল হাসান। তবে মনোননয়পত্র সংগ্রহের দিনে জমজমাট বিসিবি কার্যালয়। উৎসবের আমেজ প্রার্থীদের মধ্যে।

বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার ১০ পরিচালক পদের ৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন- চট্টগ্রামের আ জ ম নাছির ও আকরাম খান। খুলনার কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল। সিলেটের শফিউল আলম নাদেল, বরিশালের আলমগীর আলো ও রংপুরের আনোয়ারুল ইসলাম। এই ক্যাটাগরিতে নির্বাচনে হবে ৩ পরিচালক পদে। ঢাকা বিভাগের দুই পদের জন্য প্রার্থী ৪ জন। নাইমুর রহমান দুর্জয়, তানভীর আহমেদ টিটু, সৈয়দ আশফাকুল ইসলাম ও খালিদ হোসেন। রাজশাহীর এক পরিচালক পদে জন্য লড়বেন খালেদ মাসুদ পাইলট ও সাইফুল ইসলাম স্বপন।

অপর দিকে ঢাকার ক্লাব কোটার ১২ পরিচালক পদে গতবার প্রতিদ্বন্দ্বিতা না হলেও এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৭ জন। এর মধ্যে নাজমুল হাসান পাপনসহ বিদায়ী কমিটির ৮ জন। বাকি ৯ জনের মধ্যে একজন প্রয়াত আফজালুর রহমান সিনহার ছেলে ফাহিম সিনহা। ক্যাসিনোকাণ্ডে নাম আসা লোকমান হোসেন ভুইয়ার জায়গায় মোহামেডান থেকে কাউন্সিলর হওয়া মাসুদুজ্জামান। আছেন সংগঠক ওবেদ নিজাম ও ইফতেখার রহমান মিঠু।

নির্বাচনে চমক বলতে ক্যাটাগরি ৩ এর এক পরিচালক পদে। গেলোবার বিনা ভোটে উতরে গেলেও এবার খালেদ মাহমুদ সুজনকে চ্যালেঞ্জ করেছেন নাজমুল আবেদীন ফাহিম। দু জনই নানারকম প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচন নিয়ে নতুনদের মধ্যে আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন বিদায়ী কমিটির সভাপতি নাজমুল হাসান পাপন।

প্রসঙ্গত, আগামী সোমবার (২৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের দিন। এরপর বৃহস্পতিবার চূড়ান্ত প্রাথী তালিকা প্রকাশ করবে কমিশন। ২৫ পরিচালকের ২ জনকে মনোনীত করবে জাতীয় ক্রীড়া পরিষদ। সে ২ জন হচ্ছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.