Advertisement

স্পোর্টস ডেস্ক: ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার কোনো কিছু না জানিয়ে রংপুরে যোগ দেয়ায় হতাশা প্রকাশ করেছেন ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়েদ নিজাম।

তিনি বলেন, সাকিবের বিষয়ে কী হবে, সেটা বিসিবি বলতে পারবে। তারা তো রিটেইন করার ফরম এখনও দেয়নি। সেটা দিলে না হয় আমরা তালিকা দিতে পারতাম। যাকে যাকে প্রয়োজন, তাকে আমরা ধরে রাখতে পারতাম। এখন তো সবাই চলে যাবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং গত আসরগুলোতে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা ফ্রাঞ্চাইজিকে না জানিয়ে গোপনে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডারের এমন আচরণে বিরক্ত বিসিবি ও ঢাকার ফ্রাঞ্চাইজি মালিকরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনাম জানিয়েছেন, আগামী সোমবার গভর্নিং কাউন্সিলের জরুরি সভা আছে। সেখানে সাকিবের এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

টানা তিন মৌসুম ঢাকা ডায়নামাইটসে খেলার পর সাকিব এবার রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। সাকিব রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় রংপুরে এখন দুইজন আইকন। রংপুরে আগে থেকেই খেলছেন মাশরাফি বিন মর্তুজা। সাকিব ঢাকা ছেড়ে চলে যাওয়ায় আইকনহীন হয়ে পড়েছে ডায়নামাইটস।

সাকিবের ঢাকা ছেড়ে রংপুরে যোগদান এবং চিটাগং ভাইকিংসের মালিকানা ছেড়ে দেয়াসহ বিভিন্ন নিয়ম নিয়ে শনিবার মিটিংয়ে বসেছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা।

সভা শেষে বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম বলেন, সাকিবের বিষয়ে আমরা বোর্ড পরিচালক ও ফ্রাঞ্চাইজির সঙ্গে আলোচনা শেষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। এ ছাড়া চিটাগং ভাইকিংসের নতুন ফ্রাইঞ্চাইজি নিয়েও সিদ্ধান্ত জানানো হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.