বাংলাদেশের ক্রিকেটে আপাতত আন্তর্জাতিক কোনো ব্যস্ততা নেই। আগামী মাসে সাদা বলের সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড দল। তবে গেল মাসের ১৬ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশ ছেড়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ার মেলবোর্নে পরিবারের সঙ্গে ঈদ পালন করেছেন তিনি।

বিসিবি সভাপতি ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন, এ বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, এই মাসের শেষ ভাগে দেশে ফিরবেন বুলবুল। গুঞ্জন রয়েছে এসিসির মিটিংয়ে যোগ দিতে জাপান গিয়েছেন তিনি।
জাপান থেকেই দেশে ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির। যদিও তার ফেরা নিয়ে স্পষ্ট করে কেউ কোনো তথ্য দিতে পারেনি।
এদিকে নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে ক্রিকেটাররা ফিটনেস অনুশীলনে সময় পার করছেন। মিরপুর শের-ই বাংলায় নিয়মিত অনুশীলন করছেন। এরপরই স্কিল ক্যাম্প শুরু করবেন ক্রিকেটাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


