প্রতীকী ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক: ঢাকার ধামরাইয়ে প্রেমিকাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলেন প্রেমিক। বরযাত্রী নিয়ে রওনা দেয়ার ঠিক আগ মুহূর্তে প্রেমিকা হাজির প্রেমিকা। অবস্থা বেগতিক বুঝতে পেরে বিয়ের পোশাকেই দৌড়ে পালালেন বর।

মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকা এ ঘটনা ঘটে। এ সময় এক হাতে বিষের বোতল ও আরেক হাতে কাফনের কাপড় নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ভুক্তভোগী ওই তরুণী।

অভিযুক্ত প্রেমিক সুয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকা মো. আব্দুল খালেকের ছেলে মো. দিদার হোসেন। তিনি মানিকগঞ্জ পোড়রা খান বাহাদুর কলেজের ডিগ্রি পরীক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার দিদার হোসেনের প্রেমের সম্পর্ক। বিয়ের আশ্বাসও দিয়েছিলেন ওই তরুণীকে। কিন্তু এখন দিদার তাকে বিয়ে না করে উপজেলার সোমভাগ ইউনিয়নের ভালুম এলাকার এক তরুণীকে বিয়ে করতে যাচ্ছেন। গোপন খবরের ভিত্তিতে জানতে পেরে প্রেমিকা একহাতে বিষের বোতল আর অপর হাতে কাফনের কাপড় নিয়ে প্রেমিকের বাড়িতে এসে হাজির হন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.