Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিয়ের মৌসুমে সতর্ক আয়োজন
জাতীয়

বিয়ের মৌসুমে সতর্ক আয়োজন

By Saiful IslamDecember 11, 20203 Mins Read

বিয়ের মৌসুমে সতর্ক আয়োজন

Advertisement

জিন্নাতুন নূর: বিয়ের মৌসুমেও কমিউনিটি সেন্টারের ব্যবসায় ধস চলছে। চলমান করোনা মহামারীতে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ না হলেও এক প্রকার বন্ধের পথে দেশের কমিউনিটি সেন্টার ও কনভেনশন হলের ব্যবসা। গত মার্চে দেশে করোনার সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত এই খাতের ব্যবসা ৭৫ শতাংশ কমে গেছে। বাংলাদেশ কমিউনিটি সেন্টার মালিক সমিতির নেতারা জানিয়েছেন, বিয়ের মৌসুম শুরু হলে করোনা আতঙ্কে এবার তারা বুকিং পাচ্ছেন না। হাতেগোনা চার-পাঁচটি বুকিং যাও পাচ্ছেন সেটিও মাঝে মধ্যে বাতিল হয়ে যাচ্ছে। করোনার আগে যারা বিয়ের অনুষ্ঠানের জন্য বুকিং দিয়েছিলেন তাদের মধ্যে ৯৫ শতাংশই সেন্টার ভাড়ার অগ্রিম টাকা ফেরত নিয়ে গেছেন। মাত্র ৫ শতাংশ বুকিং বাদ না দিয়ে অনুষ্ঠানের তারিখ বদলে নিয়েছেন। সেন্টার মালিকরা আশঙ্কা করছেন, করোনার ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত পরিস্থিতির পরিবর্তন হবে না। করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর প্রথম কয়েক মাস সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিয়েসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। লকডাউন তুলে নেওয়ার পর জনজীবন স্বাভাবিক হতে শুরু করলে গত অক্টোবর এবং নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত কমিউনিটি সেন্টারের ব্যস্ততা আবার বেড়ে যায়। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আগেই সরকারের সংশ্লিষ্ট মহল থেকে এই শীতে বিয়ের মতো অনুষ্ঠান আয়োজন না করার জন্য আহ্বান জানানো হয়। আবার আতঙ্ক থাকায় মানুষজনও কমিউনিটি সেন্টার বুকিং নেওয়ার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে।

বাংলাদেশ কমিউনিটি সেন্টার মালিক সমিতির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত বছরের চেয়ে এ বছর ব্যবসা ৭৫ শতাংশ কমে গেছে। আগে একটি কমিউনিটি সেন্টারে যেখানে ডিসেম্বর মাসে দিনে-রাতে মিলিয়ে ৩০ থেকে ৪০টি বিয়ের আয়োজন করা হতো সেখানে এখন মাত্র চার থেকে পাঁচটি বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এমনকি এসব বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা তুলনামূলক কম।

ব্যবসায়ীরা জানান, এই খাতে ক্ষতি বিশাল। কিন্তু সরকারের কাছ থেকে তারা কোনো সহযোগিতা বা প্রণোদনা পাচ্ছেন না। এমনকি ব্যাংক থেকে এই ব্যবসার সঙ্গে জড়িতদের ঋণ পর্যন্ত দেওয়া হয় না। সরকার চাইলে এ খাতের ব্যবসায়ীদের থোক বরাদ্দ দিয়ে সাহায্য করতে পারে। তারা আরও জানান, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই এখন তারা সেবা দিচ্ছেন। বিশেষ করে হ্যান্ড স্যানিটাইজার, বডি স্প্রে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ওয়েটারদেরও বাধ্যতামূলকভাবে হেডক্যাপ, মাস্ক ও হ্যান্ড গ্লাভস পারানো হচ্ছে। বাংলাদেশ কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতি এবং নিউ প্রিয়াংকা কমিউনিটি সেন্টারের মালিক জাকির হোসেন বলেন, সাধারণত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত আমাদের ব্যবসার ভরা মৌসুম। মাঝে পরিস্থিতি কিছুটা ভালো হলেও করোনা সংক্রমণ পুনরায় বৃদ্ধি পাওয়ার সঙ্গে ব্যবসা আবারও পড়তে শুরু করেছে। আমাদের হলে বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য আগে যেখানে এক বছর আগে বুকিং দিতে হতো সেখানে এখন মাসে মাত্র চার-পাঁচটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে। ধানমন্ডির ইমান্যুয়েলস কনভেনশন সেন্টারের মালিক বেনজির আহমেদ বলেন, ডিসেম্বরে স্বাভাবিক সময়ে আমাদের যে পরিমাণ বুকিং থাকত এবার করোনার কারণে তার ছয় ভাগের মাত্র এক ভাগ বুকিং পাচ্ছি। হাতেগোনা যে কয়টি বুকিং পাচ্ছি সেখানেও সমস্যা। আগে যেখানে ছয়শ অতিথির তালিকা থাকত করোনায় অতিথিরা আসবেন না এমন চিন্তা থেকে তা দেড়শ বা দুইশতে নামিয়ে আনা হচ্ছে। মহাখালীর রাওয়া কনভেনশন হলে খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার বিয়ের অনুষ্ঠান আয়োজন শুরু করেছে রাওয়া। অন্যান্য কমিউনিটি সেন্টার ও হলের মতো বিগত মাসগুলোতে এই কনভেনশন হলেও বিয়ের অনুষ্ঠান বাতিল হয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় গত সেপ্টেম্বর থেকে আবারও বিয়ের বুকিং নিতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু স্বাভাবিক সময়ের তুলনায় বুকিংয়ের হার কমে গেছে। চলতি ডিসেম্বরে মাত্র তিন দিন ছাড়া বাকি দিনগুলো রাওয়ায় কোনো অনুষ্ঠানের আয়োজন নেই। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

July 8, 2026
ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

July 8, 2026
world-bank

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

July 8, 2026

Latest News

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

world-bank

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

Sajek

সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

PM

প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে যাচ্ছেন শনিবার, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বিনামূল্যে শাটল সার্ভিস

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস চালু

সংবিধানের পঞ্চদশ সংশোধনী

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় কাল

সমুদ্র বন্দর

অগ্রসর হচ্ছে লঘুচাপ, দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Gruad

সড়কের পাশে ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa