
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মোটরসাইকেল দূর্ঘটনায় আনোয়ারা উপজেলার বরুমছড়া গ্রামের কাইছার হামিদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত উপজেলার বরুমচড়া গ্রামের মৃত আবদুল হোসেনের পুত্র। এতে বাইকে পিছন সিটে বসা তার ভাবী আয়শা আকতার (২৬) গুরত্বভারে আহত হন। স্থানীয়দের চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় যুবকের। আশংস্কাজনক অবস্থায় রয়েছেন আহত আয়শা আকতার। বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলীর শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাছির উদ্দিন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হামিদের মৃত্যু হয়।
নিহতের বড় বোনের জামাই মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, তার বড়ভাইয়ের সাথে চট্টগ্রাম নগরের একটি মুদির দোকান করে সে। আগামী ২০ এপ্রিল বাঁশখালী এক জনৈকের মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়েছে। করোনা ভাইরাসের কারণে কোনো অনুষ্ঠান ছাড়ায় মেয়ে নিয়ে আসার কথাও রয়েছে। ভোরে মোটরসাইকে করে ভাবীকে নিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়। বর্তমানে ভাবী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



