Advertisement
জুমবাংলা ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য এম আব্দুর রহিমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার দুপুরে তিনি দিনাজপুরে পৌঁছে এম আব্দুর রহিমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সূরা ফাতেহা পাঠ ও এম আব্দুর রহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনজাত করেন।

এসময় মরহুম এম আব্দুর রহিমের বড় ছেলে বিচারপতি এনায়েতুর রহিম, ছোট ছেলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, কন্যাদ্বয় ডা. নাদিরা সুলতানা ও নাসিমা সুলতানা, জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সভাপতি এডভোকেট আজিজল ইসলাম জুগলু, কার্যকরী সভাপতি সফিকুল হক ছুটু, সাধারণ সম্পাদক চিত্ত ঘোষ এবং আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম আব্দুর রহিম ১৯২৭ সালের ২১ নভেম্বর দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামের এক সমভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম মো: ইসমাইল সরকার ও মা মরহুম দরজ বিবি। তিনি ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর সকাল সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.