জুমবাংলা ডেস্ক: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
Advertisement
মঙ্গলবার সকালে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় দুপুরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে যান তিনি। পরে চিকিৎসক তাকে ভর্তির পরামর্শ দেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রাশিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে রিজভী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



