Advertisement
জুমবাংলা ডেস্ক: আগামীকাল বুধবার সরকারি অফিস খোলা থাকবে। রমজান মাস ৩০ দিন ধরে সরকারি যে ছুটির তালিকা তৈরি করা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে সেটাই অনুসরণ করছে সরকার। ছুটির ক্যালেন্ডার অনুযায়ী বুধবার অফিস খোলা থাকবে।

আজ মঙ্গলবার বিকেল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন গণমাধ্যমকে এ কথা বলেন।

সচিব বলেন, চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পর ঈদুল ফিতরের ছুটি নির্ধারিত হবে। এটা (স্টিল আন-নোন)। চাঁদ দেখা কমিটির মিটিং হবে তারপর।

এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, বর্তমান এই বিশেষ পরিস্থিতিতে এই ছুটি দেয়া হচ্ছে। আমরা চাই না কেউ ঢাকা থেকে বাইরে চলে যাক। তাই ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে, যাতে সবাই ঢাকায় থেকে যায়। বুধবারও অফিস চলবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে, আপনাদের কর্মীদের ঢাকায় রেখে দেন।

তিনি বলেন, গ্রামে গেলে করোনা মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। আমরা এই লক্ষ্যকে সামনে রেখেই ছুটি সাজিয়েছি, ছুটি সংক্ষিপ্ত করেছি। ঈদ যদি বৃহস্পতিবারও হয় অসুবিধা নেই।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে ঈদুল ফিতর উদযাপিত হবে। অর্থাৎ রোজা ২৯ দিনে হলে ঈদের পরের দুইদিন ছুটি, যদিও ওই দুইদিনই শুক্র ও শনিবার। আর রোজা ৩০ দিনে হলে ঈদের আগে এবং পরে দুই দিনের ছুটি। অর্থাৎ ঈদ যেদিনই হোক ছুটি তিন দিন।

এদিকে করোনা সংক্রমণের মধ্যে সরকার এ বছর ঈদের ছুটি তিন দিনের বেশি না দিতে সবাইকে নির্দেশ দিয়েছে। আর ঈদের ছুটিতে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.