Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অসবার্গের কাছে বায়ার্নের হতাশাজনক পরাজয়
খেলাধুলা ফুটবল

অসবার্গের কাছে বায়ার্নের হতাশাজনক পরাজয়

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 20, 2021Updated:November 20, 20212 Mins Read

অসবার্গের কাছে বায়ার্নের হতাশাজনক পরাজয়

Advertisement

স্পোর্টস ডেস্ক: ধুকতে থাকা অসবার্গের কাছে শুক্রবার বুন্দেসলিগায় ২-১ গোলে পরাজিত হয়ে হতাশ করেছে বায়ার্ন মিউনিখ। কোভিড পজিটিভ হওয়া সতীর্থ নিকলাস সুয়েলে করোনা পজিটিভ হওয়ায় তার সংষ্পর্শে আসা মিডফিল্ডার জসুয়া কিমিচ কোয়ারেন্টাইন কাটিয়ে ফিরে আসলেও কাল দলে ছিলেন না।

৩৫ মিনিটের মধ্যে ম্যাডস পিডারসন ও আন্দ্রে হানের গোলে অসবার্গ ২-০ গোলে লিড নেয়। ৩৮ মিনিটে রবার্ট লিওয়ানোদোস্কি এক গোল পরিশোধ করলেও তা বায়ার্নের পরাজয় এড়াতে পারেনি। বুন্দেসলিগায় এবারের মৌসুমে এ পর্যন্ত খেলা ১২ ম্যাচে এটি পোলিশ তারকা লিওয়ানোদোস্কির ১৪তম গোল।

বায়ার্নের হয়ে কাল সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৬০০তম ম্যাচ খেলতে নামা অভিজ্ঞ স্ট্রাইকার থমাস মুলার বলেছেন, ‘প্রথমার্ধে অগবার্গ যোগ্য দল হিসেবেই আমাদের থেকে এগিয়ে গিয়েছিল। আমরা তাদের সুযোগ করে দিয়েছি, অনেক বেশ জায়গা দিয়েছি। এই পরাজয় আমাদের আত্মবিশ্বাসে অনেক বড় একটি ধাক্কা।’

এনিয়ে এবারের মৌসুমে দ্বিতীয় ও সব ধরনের প্রতিযোগিতায় তৃতীয় পরাজয়ের তিক্ত স্বাদ পেল বুন্দেসলিগায় শীর্ষে থাকা বায়ার্ন। অন্যদিকে এই জয়ে অসবার্গ রেলিগেশন জোন থেকে আপাতত নিজেদের রক্ষা করেছে।

অগাসবার্গ এরিনায় ঘন কুয়াশায় খেলাটা কিছুটা হলেও কঠিন হয়ে পড়েছিল। কিন্তু স্বাগতিকরা তাদের গেম প্ল্যানে একেবারেই স্বচ্ছ ছিল। ব্রাজিলিয়ান লেফট-ব্যাক ইয়াগো শুরু থেকেই আক্রমনাত্মক ছিলেন। ম্যাচ শুরুর আগে তলানির থেকে তৃতীয় স্থানে থাকা অসবার্গের জন্য এগিয়ে যাওয়া প্রাপ্য ছিল। ইয়াগোর ফ্লোটেড ক্রসে সুইস স্ট্রাইকার আন্ডি জেকিরির এসিস্টে পিডারসেন ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করে ২৩ মিনিটে বুন্দেসলিগায় নিজের প্রথম গোল পূরন করে বায়ার্নকে এগিয়ে দেন।

মঙ্গলবার হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়ে কিমিচকে মধ্যমাঠের ব্যর্থতা স্ট্যান্ডে বসে দেখতে হয়েছে। কিমিচের বদলী হিসেবে খেলতে নামা মার্সেল সাবিটাইজার নিজের পজিশন হারালে ৩৬ মিনিটে আবারো ইয়াগোর ক্রস থেকে হান হেডের সাহায্যে ব্যবধান দ্বিগুন করেন। তিন মিনিট পর মুলারের ফ্লিকে লিওয়ানোদোস্কি পোস্টের খুব কাছে বল জালে জড়ান।

বিরতির পর ২-১ গোলে পিছিয়ে থাকা বায়ার্নকে ম্যাচে ফিরিয়ে আনতে মরিয়া কোচ জুলিয়ান নাগলেসম্যান রাইট-ব্যাকে আলফোনসো ডেভিসকে মাঠে নামান। ২১ বছর বয়সী কানাডিয়ান এই ডিফেন্ডার দুটি সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। একইসাথে লিওয়ানোদোস্কির সাথে দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে এরিক ম্যাক্সিম ছুপো-মোটিংকেও নামানো হয়। ম্যাচের শেষভাগে লিওয়ানোদোস্কির একটি শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন গোলরক্ষক গিকিউইচ। ২০১৫ সালের পর বায়ার্নের বিপক্ষে অসবার্গের এটাই প্রথম জয়। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

July 14, 2026
আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

July 14, 2026
ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

July 14, 2026

Latest News

Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

World

স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে বিশ্বকাপে এসেছিল সেনেগাল

WorldCup

এবারের বিশ্বকাপে ১০০ ম্যাচে যত রেকর্ড

বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

fifa

২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে?

মেসি

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa