
জানা গেছে, এখন পর্যন্ত নিহতদের মধ্যে পুরুষ ১৯ জন, ৮ জন নারী এবং ৪ জন শিশু রয়েছেন। এদিকে অভিযুক্ত লঞ্চটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক। অন্যদিকে ডুবে যাওয়া লঞ্চটি শনাক্ত করা হয়েছে।
তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক হাফিজুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়ূর ২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৭০ যাত্রী নিয়ে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



