
উদ্ধারকৃত মৃত ব্যক্তির নাম মিন্টু হোসেন (২৭)। তার বাড়ি ঢাকার বংশাল এলাকায়। মৃতদেহটি স্থানীয় কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ১ আগষ্ট রাত ১১ টায় সদরঘাট এলাকার লালকুঠি ঘাট সংলগ্ন পন্টুনে হাটার সময় তিন ব্যক্তি বুড়িগঙ্গা নদীতে পড়ে যায়।
এসময় স্থানীয়দের সহযোগিতায় দুই জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন নিখোঁজ ছিল। পরবর্তীতে খবর পেয়ে নিখোঁজ ব্যক্তির উদ্ধারে নৌ ইউনিট পাগলা নারায়ণগঞ্জ থেকে ৭ সদস্যের নৌবাহিনীর একটি ডুবুরী দল রাত ১টায় ঘটনাস্থলে পৌছে লালকুঠি ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে উদ্ধার তৎপরতা চালায়।
রাত ৩টায় উক্ত ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে নৌবাহিনীর ডুবুরী দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



