Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় বুড়িগঙ্গা সেতুকে ঝুঁকিপূর্ণ ঘোষণা
জাতীয়

বুড়িগঙ্গা সেতুকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

By Saiful Islamজুন 30, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীতে শ্যামবাজারের সোমবার সকালে এমএল ‘মর্নিং বার্ড’ নামে লঞ্চটি মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে যাত্রী নিয়ে সদরঘাটের দিকে আসছিল। শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় ‘ময়ূর-২’ নামের আরেকটি বড় লঞ্চের ধাক্কায় সেটি ডুবে যায়। সদরঘাটে ডুবে যাওয়া লঞ্চ ‘মর্নিং বার্ড’ উদ্ধারে আসা উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়ের’ ধাক্কায় ক্ষতিগ্রস্ত বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। পাশাপাশি ওই সেতুতে ভারী যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে কী পরিমাণ ওজন নিয়ে যানবাহন চলাচল করবে তা মঙ্গলবার সন্ধ্যায় জানিয়ে দেবে সওজ।

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান বলেন, ‘সেতুর একটি জায়গায় ফাটল দেখা দেয়ায়, রাতে যানবাহন চলাচল স্থগিত করা হয়। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (প্রথম বুড়িগঙ্গা সেতু) আমরা এক্সপার্ট টিম বিশেষজ্ঞ দলসহ পরিদর্শন করেছি। এক্সপার্ট টিম তারা তাদের মতো করে কী ধরনের রিপেয়ার করলে ঝুঁকিমুক্ত হবে সে ধরনের ডিজাইন করছেন।’

তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে‌ সেতুটির ওপর যানবাহন চলাচল সীমিত করে করে দেয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে ব্রিজের ওপর চার লেনের দুটি বন্ধ করে দেয়া হবে। সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

কবে নাগাদ সেতুটি ঝুঁকিমুক্ত হবে বা রিপেয়ারিংয়ের কাজ সম্পন্ন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সময়সাপেক্ষ, বেশ সময় লাগবে। আগামীকাল বুধবার আমাদের আরও অনেক ইকুইপমেন্ট আসবে। ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ স্ক্যান করা হবে, এক্সরে এর মতো করে ভেতরের অবস্থা দেখা হবে যে কী ধরনের ক্ষতি হয়েছে। সেটা দেখার পরে পরবর্তী ট্রিটমেন্ট ঠিক হবে। এজন্য বেশ কিছুদিন সময় লাগবে।’

প্রসঙ্গত, সোমবার সকালে বড় একটি লঞ্চের ধাক্কায় সদরঘাটের কাছে বুড়িগঙ্গাায় ডুবে যায় মর্নিং বার্ড নামের একটি ছোট লঞ্চ। দুর্ঘটনার পর এ পর্যন্ত ৩৩ জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের জন্য সোমবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে আসছিল উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। কিন্তু পানির উচ্চতা বেড়ে যাওয়ায় পোস্তগোলার বুড়িগঙ্গা সেতুর নিচ দিয়ে সেটি আসতে পারেনি। বরং জাহাজের ধাক্কায় সেতুর মাঝামাঝি জায়গায় গার্ডারের অংশে ফাটল দেখা দেয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
গ্রেপ্তার

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

জুন 9, 2026
সম্মাননা দেওয়া হবে

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

জুন 9, 2026

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে :স্বরাষ্ট্রমন্ত্রী

জুন 9, 2026
Latest News
গ্রেপ্তার

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

সম্মাননা দেওয়া হবে

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে :স্বরাষ্ট্রমন্ত্রী

সই করেননি

রামিসা ধর্ষণ-হত্যা: পূর্ণাঙ্গ রায়ে সই বাকি, ডেথ রেফারেন্স যাচ্ছে হাইকোর্টে

উচ্ছেদ অভিযান

মাঠ-পার্ক দখল মুক্ত করতে সারা দেশে উচ্ছেদ অভিযান

বৃষ্টির আভাস

১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

কারিগরি

শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা

আসামি

হবিগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

সেনাসদস্য

তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যকে গ্রেপ্তারের নির্দেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa