Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home শিক্ষা ক্যাম্পাস বুয়েটে ভর্তির সুযোগ পেয়ে যা বললেন আবরার ফাহাদের ছোট ভাই ফাইয়াজ
ক্যাম্পাস জাতীয়

বুয়েটে ভর্তির সুযোগ পেয়ে যা বললেন আবরার ফাহাদের ছোট ভাই ফাইয়াজ

By জুমবাংলা নিউজ ডেস্কজুলাই 1, 20223 Mins Read

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার রাত ৯টার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ওয়েবসাইটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। বুয়েট হলে হত্যার শিকার হওয়া শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ এবার বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন। ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে আবরার ফাইয়াজ ৪৫০তম হয়ে যন্ত্রকৌশল বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।

বুয়েটে ভর্তির সুযোগ পেয়ে যা বললেন আবরার ফাহাদের ছোট ভাই ফাইয়াজ
আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। (ছবি: সংগৃহীত)
Advertisement

বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ার পর আবরার ফাইয়াজ এবং তাঁর পরিবারের যেমন আনন্দ পাওয়ার কথা ছিল, আবরার ফাহাদ এখানে হত্যার শিকার হওয়ার কারণে তাদের মনে এখন আর খুব একটা আনন্দ নেই। ফাইয়াজকে বুয়েটে ভর্তি করা হবে কি না, এ নিয়ে ফাইয়াজের মা এবং পরিবারের অন্যান্য সদস্যেরা অনেকটাই দ্বিধা-দ্বন্দ্ব ও আশঙ্কা বোধ করছেন বলে আবরার ফাইয়াজ জানান।

এ নিয়ে আবরার ফাইয়াজের সঙ্গে কথা হয়। বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ার পর তাঁর অনুভূতির কথা জিজ্ঞেস করলে কান্না জড়ানো স্বরে ফাইয়াজ বলেন, ‘ভাইয়া থাকলে চান্স পাওয়ার পর আমার মধ্যে যে অনুভূতিটা কাজ করতো, এখন আসলে সে অনুভূতিটা নেই। আমার আগে থেকেই ইচ্ছা ছিল যে, আমি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব নয়তো বুয়েটে। তখন আসলে এরকম কথা ছিল যে, ভাইয়া বুয়েট থেকে গ্র‍্যাজুয়েশন শেষ করে বের হবে, আর আমি তখন ঢুকব। কিন্তু, এটা তো আর হলো না।’

ফাইয়াজ বলেন, ‘ভাইয়া আজ নেই, আমি চান্স পেয়ে গেলাম। ব্যাপারটা যে রকম হওয়ার কথা ছিল, তার থেকে ভিন্ন রকম হয়ে গেল। এখনকার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়।’

বুয়েটে ভর্তির সুযোগ পাওয়া নিয়ে তাঁর পরিবারের অনুভূতির কথা জানতে চাইলে ফাইয়াজ বলেন, ‘আব্বু আসলে এখন পর্যন্ত ভালো-মন্দ বেশি কিছু বলেনি। কিন্তু, আম্মু বুয়েটে ভর্তি হওয়াকে খুব একটা ভালোভাবে নিচ্ছেন না। তিনি একটু শঙ্কিত। এ ছাড়া পরিবারের অনেক সদস্যই আছেন, যাঁরা আসলে বুয়েটে ভর্তি হওয়াকে পছন্দ করছেন না। তাঁদের বেশির ভাগেরই বেশ সন্দেহ আছে নিরাপত্তা নিয়ে। এজন্য পরিবারের কেউ ওরকমভাবে জোর দিয়ে বলেছে না যে, বুয়েটেই ভর্তি হও।’

সবশেষে ফাইয়াজ বলেন, ‘তবে, আমি এসব ব্যাপারে তেমন কোনো শঙ্কায় নেই। আমি আইইউটিতেও সিএসইতে ভর্তি আছি। তাই, পরিবারের সবাই একটু ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেব।’

এর আগে গত ১৮ জুন বুয়েট ক্যাম্পাসে ছয় হাজার শিক্ষার্থীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ও বিকেল—দুই পর্বে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে বুয়েটের ১২টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি এবং স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ সর্বমোট এক হাজার ২৭৯টি আসনের বিপরীতে প্রার্থী সংখ্যা ১৭ হাজার ৩৪ জন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মামলার চিঠি

বেনজীরকে ফেরানোর উদ্যোগ ট্রাইব্যুনালের, ১০ মামলার চিঠি পুলিশকে, নথি গোছাচ্ছে দুদক

জুন 16, 2026

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

জুন 16, 2026
জন্ম নিবন্ধন

বাল্যবিয়ে রোধে ডিজিটাল জন্ম সনদ বাধ্যতামূলকের উদ্যোগ

জুন 16, 2026
Latest News
মামলার চিঠি

বেনজীরকে ফেরানোর উদ্যোগ ট্রাইব্যুনালের, ১০ মামলার চিঠি পুলিশকে, নথি গোছাচ্ছে দুদক

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

জন্ম নিবন্ধন

বাল্যবিয়ে রোধে ডিজিটাল জন্ম সনদ বাধ্যতামূলকের উদ্যোগ

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নির্বাচন

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে আশ্বাস মন্ত্রীর

জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

সন্তানদের নামে ইউনিয়নের নাম

সন্তানদের নামে ২ ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন ‘অলৌকিক মিল’

বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa