জুমবাংলা ডেস্ক : পদ্মা সেতু বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।

বুয়েট ভিসি : পদ্মা সেতু সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য হওয়া উচিত
ছবি সংগৃহীত
Advertisement

মঙ্গলবার (২১ জুন) বিকালে বুয়েটের কাউন্সিল ভবনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তর আয়োজিত “পদ্মা সেতু নির্মাণে বুয়েটের ভূমিকা” শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “প্রমত্তা পদ্মার ওপর ব্রিজ করার সাহস যাদের আছে তাদের ধন্যবাদ দিতেই হবে। আমি মনে করি, সাত আশ্চর্যের এক আশ্চর্য হওয়া উচিত এই পদ্মা সেতু।”

এ সময় বুয়েট ভিসি বলেন, “পদ্মা নদীর আসল রূপ অনেকে দেখেনি, আমি দেখেছি। বাংলাদেশের নদী আর বিদেশের নদী এক নয়। বিদেশি কনসালটেন্টরা এখানে এসে কাজ করতে পারবে না। তারা যে নদী দেখেছে সে নদী আর পদ্মা নদীর প্রেক্ষাপট এক নয়। তারা কল্পনাও করতে পারবে না পদ্মা নদী কি জিনিস।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, “প্রধানমন্ত্রী ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলেছেন। যা কিছু হোক চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ করব। তিনি চ্যালেঞ্জ করেই এগিয়ে যাচ্ছেন। ঝড়-ঝাপটা যাই আসুক না কেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই ভূমিকার জন্যই আজ পদ্মা সেতু বাস্তব রূপ পেয়েছে। উনার নেতৃত্বে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।”

বাংলাদেশ একদিন সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে বলেও উল্লেখ করেন বুয়েট উপাচার্য।

তিনি বলেন, “আমাকে একদিন আমেরিকার এক বিজ্ঞানী বলেছিলেন, ঢাকা একদিন নিউ ইয়র্কের মতো হবে, নিউ ইয়র্কের চেয়ে বেশি ব্যয়বহুল হবে এবং ঢাকা শহর একদিন সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে। এখন আমি দেখছি আসলেই ঢাকা শহর ব্যয়বহুল হচ্ছে। আর ঢাকার যে উন্নয়ন হচ্ছে তা সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে এবং ছাড়িয়ে যাচ্ছে।”

কুকুর কেন গাড়ির চাকা ও বিদ্যুৎতের খুঁটিতে প্রস্রাব করে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.