Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home স্লাইডার বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
জাতীয় স্লাইডার

বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

By Arif ArmanJan 28, 2026, 10:41 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

ফ্লাইট শুরুদীর্ঘ ১৪ বছর পর ফের চালু হতে যাচ্ছে ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে আকাশপথে ঢাকা-করাচি-ঢাকা নন-স্টপ এই ফ্লাইট শুরু করার মাধ্যমে পুরোনো সম্পর্কের ভিত আরও শক্ত করার পথে দুই দেশ।

ট্রানজিট না থাকায় কমবে সময়, বাঁচবে সর্বনিম্ন ৩০ হাজার টাকা। আপাতত সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ।

দীর্ঘ এই বিরতির পর পাকিস্তানে বাংলাদেশের ফ্লাইট পরিচালনায় উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা। তারা বলেন, পাকিস্তানটা কেমন সেটা দেখার স্বপ্ন অনেকেরই আছে। বিমান চলাচলের মাধ্যমে দুই দেশের সম্পর্ক পুনরায় চালু হলে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও উন্নতি হবে।

পোস্টাল ব্যালটে ৪ লাখ ২৫ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

ঢাকা থেকে করাচি ১৪৭১ মাইল পথ যাতায়াতে ব্যবহার হবে ১৬২ সিটের বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ। সপ্তাহে আপাতত বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চলবে করাচি রুটে। প্রথম ফ্লাইটেই যাত্রীদের প্রত্যাশিত সাড়া পাওয়া গেছে।

বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, প্রথম ফ্লাইটের সব সিট বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় ফ্লাইটের সিটও ৮০ শতাংশের বেশি বিক্রি হয়েছে।
তিনি বলেন, এখন যারা যাত্রা করছেন, আগে সরাসরি ফ্লাইট না থাকায় তাদের অনেক ঘুরতে হতো। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় সময় অনেক কমে এসেছে। তিন ঘণ্টার মধ্যেই যাত্রা সম্পন্ন হবে এবং প্যাসেঞ্জারদের ট্রানজিটের ঝামেলাও নেই, তাই ভ্রমণ হবে খুবই স্বাচ্ছন্দ্য ও দ্রুত।

প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতিবছর পর্যটন খাত থেকে ৩০ থেকে ৪০ বিলিয়ন ডলার রাজস্ব আয় করে পাকিস্তান সরকার।

বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণপিপাসুদের পাশাপাশি ঢাকা-করাচি রুটটি বাণিজ্যিক ও কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ।

দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক ও এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, এতে করে দুই দেশের মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের বিমান চলাচল শুধু যাত্রী পরিবহনেই লাভজনক হবে না, বরং কার্গো পরিবহনের ক্ষেত্রেও এখানে প্রচুর সুযোগ রয়েছে।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা-করাচি রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়। এতদিন যাত্রীদের দুবাই, দোহাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করতে হতো, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন ব্যবস্থায় রাউন্ড ট্রিপে ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হয়ে সর্বনিম্ন ৫১ হাজার টাকায় যাতায়াত সম্ভব হবে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with ZoomBangla iNews, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    দাফন

    দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিশু রামিসা

    May 21, 2026, 9:43 AM Asia/Dhaka
    নদী কমিশন

    আজ বৈঠকে বসছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন

    May 21, 2026, 9:36 AM Asia/Dhaka
    উপ-উপাচার্য

    রাবির নতুন দুই উপ-উপাচার্য হলেন ড. মামুনুর রশীদ ও ড. আব্দুল আলিম

    May 21, 2026, 9:13 AM Asia/Dhaka
    Latest News
    দাফন

    দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিশু রামিসা

    নদী কমিশন

    আজ বৈঠকে বসছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন

    উপ-উপাচার্য

    রাবির নতুন দুই উপ-উপাচার্য হলেন ড. মামুনুর রশীদ ও ড. আব্দুল আলিম

    ঝড়-বৃষ্টি

    যেসব অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে বয়ে যেতে পারে ঝড়-বৃষ্টি

    অন-অ্যারাইভাল ভিসা

    অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ নিয়ে দুঃসংবাদ দিলো থাইল্যান্ড

    প্রবেশের সুযোগ

    ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিচ্ছে চীন, পাবেন যারা

    মারা গেছেন

    ‎মারা গেলেন জনপ্রিয় অভিনেতা দিলু

    দামে বড় পতন

    দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

    বিদ্যুৎ

    সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে থাকবে না যেসব এলাকায়

    নতুন শর্ত

    ভিসা প্রসেসের জন্য বাংলাদেশের এজেন্সিগুলোকে নতুন শর্ত দিলো চীন

     

    ZoomBangla iNews

    ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    TelegramXWhatsApp