Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি অপরাজনীতি করছে : হাছান মাহমুদ
জাতীয় রাজনীতি স্লাইডার

বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি অপরাজনীতি করছে : হাছান মাহমুদ

By জুমবাংলা নিউজ ডেস্কজুলাই 28, 2019Updated:জুলাই 28, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি অপরাজনীতি করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রকৃতপক্ষে তার উন্নত চিকিৎসা দেয়ার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা করেছে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। (ফাইল ছবি)
Advertisement

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিকতা ফেলোশিপের সার্টিফিকেট ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে বিএনপি প্রতিনিয়ত অপরাজনীতি করছে। প্রকৃতপক্ষে বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ উন্নত চিকিৎসা দেয়ার জন্য সরকার সমস্ত কিছু করছে। দেশের সর্বোচ্চ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।’

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জিহ্বায় যখন কামড় লেগেছিল, তখন তারা বলেছিল বেগম জিয়ার জীবন শংঙ্কার মুখে তিনি কিছু খেতে পারছেন না। একটা ছোট্ট বিষয়কে তারা যেভাবে তারা বলেছিলেন, সেটা অত্যন্ত হাস্যকর। এখন আবার তার দাঁতের ব্যাথা বা সামান্য সমস্যা দেখা দিয়েছে, এটা নিয়েও তারা বলছেন বেগম জিয়ার স্বাস্থ্য খুব খারাপ। ক’দিন পরপর এগুলো বলে তারা আসলে নিজেদের হাস্যস্পদ করে তুলছেন। অথচ বেগম জিয়ার জন্য কারাগারে একজন সার্বক্ষনিক চিকিৎসক ও নার্স রয়েছেন। তারা নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। কোন কোন সময় তার ইচ্ছানুযায়ী ব্যক্তিগত চিকিৎসকরাও তা সাথে পরামর্শ করতে পারছেন।’

বেগম জিয়াকে এভাবে মানুষের সামনে উপস্থাপন করা ঠিক নয় উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, এটা বিএনপির রাজনৈতিক দৈন্যতা। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা অপরাজনীতি করছেন, এটা ঠিক নয়।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের অনেক মানুষ এখন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, তবে এটা মহামারি আকারে হয়নি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সব ধরনের আয়োজন করেছে। ডেঙ্গু শুধু বাংলাদেশেই নয়, এশিয়ার অন্যান্য দেশেও হচ্ছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে। কিন্তু বিএনপি যেভাবে সংবাদ সম্মেলন করে ফুলিয়ে-ফাঁপিয়ে এই বিষয়টিকে উপস্থাপন করছে এবং তাদের কথাবার্তা শুনে মনে হয় যেন মশায় কামড়ানোর জন্য আওয়ামী লীগ দায়ী।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মধ্যস্থতা

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে যেভাবে মধ্যস্থতা করল পাকিস্তান

জুন 16, 2026
মামলার চিঠি

বেনজীরকে ফেরানোর উদ্যোগ ট্রাইব্যুনালের, ১০ মামলার চিঠি পুলিশকে, নথি গোছাচ্ছে দুদক

জুন 16, 2026

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

জুন 16, 2026
Latest News
মধ্যস্থতা

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে যেভাবে মধ্যস্থতা করল পাকিস্তান

মামলার চিঠি

বেনজীরকে ফেরানোর উদ্যোগ ট্রাইব্যুনালের, ১০ মামলার চিঠি পুলিশকে, নথি গোছাচ্ছে দুদক

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

পুনরায় চালু

হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: ম্যাঁক্রো

জন্ম নিবন্ধন

বাল্যবিয়ে রোধে ডিজিটাল জন্ম সনদ বাধ্যতামূলকের উদ্যোগ

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নির্বাচন

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে আশ্বাস মন্ত্রীর

জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa