চাকরি ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির ‘সেলস রিপ্রেজেন্টেটিভ’ পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারেন।

Advertisement
পদের নাম
সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)

যোগ্যতা
সেলস রিপ্রেজেন্টেটিভ পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। তবে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। পলিমার অথবা প্লাস্টিক প্রডাক্ট উৎপাদন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন-ভাতা
বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে নিম্নোক্ত ঠিকানায় সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।

ঠিকানা : বেঙ্গল হাউস, ৭৫ গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২।

মৌখিক পরীক্ষার তারিখ : ২৭ ও ৩০ জুলাই, ২০১৯।

সূত্র : বিডিজবস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google