Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে: ইইউ ভিসি
জাতীয় শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে: ইইউ ভিসি

By Hasan MajorJuly 11, 20212 Mins Read

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে: ইইউ ভিসি

Advertisement
জুমবাংলা ডেস্ক: ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড সহিদ আকতার হুসাইন বলেছেন, ‘উচ্চ শিক্ষায় আয় করের নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। করারোপ করা হলে একই মায়ের দুই সন্তানের মধ্যে বৈষম্য সৃষ্টির আশঙ্কা রয়েছে।’

৮ জুলাই বিকালে বাংলাট্রিবিউন-ইউল্যাব আয়োজিত ‘উচ্চ শিক্ষায় করারোপ’ বিষয়ে এক অনলাইন আলোচনা অনুষ্ঠানে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।

উপাচার্য বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী ট্রাস্টের অধীন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত।ট্রাস্ট আইন ১৮৮২ অনুযায়ী ট্রাস্টের অধীন পরিচালিত হওয়ায় অলাভজনক প্রতিষ্ঠান করযোগ্য নয়। কিন্তু ঠিক কি কারণে বাকি উদ্দেশ্যে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর আরোপ করা হলো, তা বোধগম্য নয়। এই প্রস্তাব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী, অভিভাবকসহ এর সাথে সংশ্লিষ্ট সবাইকে দুশ্চিন্তায় ফেলেছে।’

গত জুন মাসে বাজেট ঘোষণার পর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর প্রস্তাবিত কর আরোপের প্রতিবাদ জানিয়ে আসছেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতিও (এপিইউবি) এই প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে।

একই সঙ্গে সংগঠনটি করোনা দুর্যোগের এই সময়ে আর্থিকভাবে অসচ্ছল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারিভাবে অনুদান-প্রণোদনা দেওয়ার দাবিকরেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপিইউবি বলেছে, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিংকলেজগুলো কোম্পানি আইন ১৯৯৪–এর আওতায় লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে।

অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ট্রাস্ট আইনে অলাভজনক হিসেবে পরিচালিত হচ্ছে। কিন্তু এই দুই ধরনের প্রতিষ্ঠানের ওপর সমভাবে আয়কর আরোপের প্রস্তাব করা হয়েছে, যা আইনের পরিপন্থী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অধ্যাপক ড সহিদআকতারহুসাইনবলেন, প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার সকল স্তরে সরকার বিপুল অঙ্কের ভর্তুকি ও অর্থসহায়তা দিয়ে থাকে।কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কোনো প্রকার সরকারি বরাদ্দ বা অনুদান পায়না।  শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, শিক্ষাসামগ্রী ও বিজ্ঞানাগারের যন্ত্রপাতি কেনা, জমি কেনা এবং ক্যাম্পাস নির্মাণ সবই করতে হয় নিজস্ব অর্থায়নে।

তিনি বলেন, করোনাকালে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। এ অবস্থায় যখন তারা আর্থিক প্রণোদনা ও দীর্ঘমেয়াদি ঋণ সহায়তার জন্য সরকারের কাছে বারবার আবেদন জানিয়ে আসছে, তখন বিশ্ববিদ্যালয়ের ওপর আয়কর আরোপের সিদ্ধান্ত ‘মরার ওপর খাড়ার ঘা’ ছাড়া কিছু নয়।

বাংলাট্রিবিউন-ইউল্যাব আয়োজিত অনলাইন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মুন্নি সাহা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ট্রেজারার অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য ও সেন্টার ফর এন্টারপ্রাইস অ্যান্ড সোসাইটির এক্সিকিউটিভ এমবি এর ডিরেক্টর সাজিদ অমিত।

উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অলাভজনক প্রতিষ্ঠান বিধায় এর আগে ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপ করা হলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে তা রহিত করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa