গুরুত্বারোপ

Advertisement
দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে অর্থনৈতিক অংশীদারত্বে গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও নেপাল। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি, সংযোগ (কানেক্টিভিটি) ও পর্যটন খাতে বিদ্যমান বিপুল সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মার সঙ্গে সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানর বৈঠকে এসব বিষয় উঠে আসে।

ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাস, ঢাকা এক বিবৃতিতে জানায়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় হয়েছে।

একই সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে দুই দেশ ও জনগণের অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকের শুরুতে দায়িত্ব গ্রহণ করায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান নেপালের পররাষ্ট্রমন্ত্রী।

দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক, অভিন্ন আকাঙ্ক্ষা এবং গভীর সাংস্কৃতিক বন্ধনের বিষয়গুলো পর্যালোচনা করা হয়। বিশেষ করে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে সম্ভাবনাময় খাতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং মহাপরিচালক ইসরাত জাহান উপস্থিত ছিলেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.