জুমবাংলা ডেস্ক : বৈশ্বিক পাসপোর্ট সূচকে ৫ ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। আগের বছরের চেয়ে ৫ ধাপ এগিয়ে এবার বাংলাদেশের অবস্থান ১০৩তম। যৌথভাবে এই একই অবস্থানে আছে লিবিয়া ও কসোভো। হেনলি পাসপোর্ট সূচকের আপডেটে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ৪০টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার আছে বাংলাদেশিদের।

পাসপোর্ট

Advertisement

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) সহায়তায় ২০০৬ সাল থেকে প্রকাশিত হচ্ছে হেনলি পাসপোর্ট ইনডেক্স। এআইটিএ বিশ্বের পর্যটকদের তথ্যভিত্তিক সবচেয়ে বড় ডাটাবেজ। কয়টি দেশে অন-অ্যারাইভাল ভিসা বা ভিসামুক্ত ভ্রমণ করা যায় তার ভিত্তিতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের র‍্যাঙ্কিং করে প্রতিষ্ঠানটি।

২০২২ সালের তালিকায় যৌথভাবে শীর্ষস্থানে আছে জাপান ও সিঙ্গাপুর। আর দ্বিতীয় স্থানে জার্মানি ও দক্ষিণ কোরিয়া। তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতীয় পাসপোর্ট ৮৩তম স্থানে আছে। ভারতের পাসপোর্ট দিয়ে ৬০টি দেশে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়।

নিজের বাচ্চাকে ডাস্টবিনে ছুড়ে ফেলা সেই মা গ্রেফতার

সূচকে ১০২তম অবস্থানে থেকে বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে আছে শ্রীলঙ্কা। দেশটির পাসপোর্ট ৪১টি দেশে ভিসা-মুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা দিয়ে প্রবেশের সুযোগ দেয়। নেপাল ১০৫তম, পাকিস্তান ১০৮তম ও আফগানিস্তান ১১১তম হয়ে আগের বছরের র‍্যাঙ্কিংয়ের মতো এবারো বাংলাদেশের পেছনে আছে।

মিয়ানমারে সামরিক শাসন চললেও দেশটির পাসপোর্ট দিয়ে ৪৭টি গন্তব্যে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়। র‍্যাঙ্কিংয়ে দেশটির অবস্থান ৯৭তম। ২০০৬ সালে বাংলাদেশের পাসপোর্টের র‌্যাঙ্কিং ছিল ৬৮তম এবং তারপর থেকে এটি ক্রমাগত দুর্বল হতে থাকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.