জুমবাংলা ডেস্ক : বিজয়ের সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত নিজ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

Advertisement

শুক্রবার (১৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেসউইং থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সকালে বনানী কবরস্থানে যান। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে পরিবারের যেসব সদস্যকে তারা হারিয়েছিলেন, সেখানে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে নিয়ে ঘুরে দাঁড়াচ্ছিলেন, ঠিক তখন পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেট কেড়ে নেয় জাতির পিতার প্রাণ। শুধু জাতির পিতাই নয়, তার পরিবারের প্রায় সব সদস্যকেই সেদিন জীবন দিতে হয়েছিল।

জাতির ইতিহাসের কলঙ্কিত সেই রাতে ঘাতকরা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল ও বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরকে হত্যা করে।

একই রাতে নিহত হন বঙ্গবন্ধুর বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপৌত্র সুকান্ত বাবু। বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকট আত্মীয় শহিদ সেরনিয়াবাত ও রিন্টুও প্রাণ বাঁচাতে পারেননি। বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান এবং নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিলকেও গুলি চালিয়ে হত্যা করা হয়।

বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধুকে জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় দাফন করা হলেও পরিবারের অন্য সদস্যদের ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.