
জুমবাংলা ডেস্ক : করোনার সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ চলছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কড়া পাহারার পাশাপাশি তল্লাশী কার্যক্রম চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। এর মধ্যেই নানান অজুহাতে ঢাকায় প্রবেশের চেষ্টা করছেন সাধারণ মানুষ। তাই বলে পুরুষ হয়ে বোরকা পড়ে ঢাকায় প্রবেশের চেষ্টা? এমন অভিনব পদ্ধতি গ্রহণ করেও শেষ রক্ষা হয়নি আলম নামে এক তরুণের। পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়েছেন তিনি।
শুক্রবার সাভারের হেমায়েতপুর থেকে হেঁটে রাজধানীতে প্রবেশকালে তিনি পুলিশের কাছে ধরা পড়েন।
পুলিশি জিজ্ঞাসাবাদে ওই তরুণ জানায়,আলমের ভাষ্য, বিধিনিষেধে রাস্তায় বের হলে পুলিশ গ্রেপ্তার করে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর চোখ ফাঁকি দিতে বোরকা ও পায়ে মোজা পরেছেন তিনি।
‘সাভারের হেমায়েতপুর থেকে হেঁটে হেঁটে রাজধানীতে এসেছেন তিনি। গন্তব্য যাত্রাবাড়ী। তবে যাত্রাবাড়ী কার কাছে যাবেন, সে বিষয়ে একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছিলেন তিনি।’
এ বিষয়ে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট আবু সুফিয়ান বলেন, বোরকা পরা একজনকে চেকপোস্ট পার হতে দেখে আমাদের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি বোরকা পরা কোনো মেয়ে নন। তিনি আসলে ছেলে। তবে কী কারণে তিনি এই বেশ ধরেছেন এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
‘ছেলেটি পরিচয় দিয়েছে সে একটি মাদরাসার শিক্ষার্থী। এ বিষয়টি নিয়ে আমরা থানা পুলিশের সঙ্গে কথা বলছি এবং ছেলেটির পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


