
দুজনই বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স বিভাগের ষষ্ঠ সেমিস্টারে পড়ালেখা করছেন। রমির বাড়ি টাঙ্গাইলে আর রাইসার বাড়ি মানিকগঞ্জে। করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় বাড়িতে ফিরতে হয় তাদের। তবে বাড়িতে ফিরে অলস সময় কাটাননি তারা। চেষ্টা করেছেন উদ্যোক্তা হতে। শুরু করেন টাঙ্গাইলের তাতের শাড়ি নিয়ে ব্যবসা। গত বছরের জুলাই মাস থেকে এ বছরের এপ্রিল মাস পর্যন্ত বিক্রির পরিমাণ ১৭ লাখ টাকা ছাড়ায়। বিক্রি করে প্রায় ৩ হাজার পিস শাড়ি। সে পর্যন্ত লাভ হয় প্রায় সাড়ে ৩ লাখ টাকা। অথচ কোনো পুঁজি ছাড়াই তারা এ ব্যবসা শুরু করেন।
বিয়ে উপলক্ষে রমি ও রাইসা মোবাইল ফোনে জানান, বিয়ে পর্যন্ত যাওয়ার পথটা সহজ ছিল না তাদের। তবে উদ্যোক্তা হয়ে সফলতা পাওয়ায় দুই পরিবারে আস্থা অর্জন সম্ভব হয়। দুই পরিবারই রমি ও রাইসার সফলতা, কর্মঠতা, দূরদর্শিতা দেখে এই সিদ্ধান্ত নিয়ে তাদের বিয়েকে সহজ করে দিয়েছে। বিশেষ করে তাদের নিয়ে করা নিউজের মাধ্যমে ব্যবসাটি আরও শক্ত অবস্থানে এসেছে। সবার কাছে দোয়া প্রার্থী তারা।
‘কাঠের পুতুল’ নামে তাদের ফেসবুকে একটি পেজ ও গ্রুপ রয়েছে। অনলাইনে রমি ও রাইসা দুজনই অর্ডার নেন, কাজ করেন। লাভের অংশ ভাগাভাগি করেন না। যার যা দরকার সেভাবে তুলে নেন।
নতুন এ দম্পতি আরও জানিয়েছেন, ব্যবসাটি আরও সামনে নিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ের পাশে একটি দোকান ভাড়া নিয়েছেন। আর পড়ালেখা শেষ করে বিভাগীয় শহরে শো-রুম করার পরিকল্পনা আছে এবং এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



