Advertisement

জুমবাংলা ডেস্ক : কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে চারটি ব্যাংক ও একটি লিজিং প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এরশাদ আলী নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

কয়েক বছর আগেও ওই ব্যক্তি রিকশা চালাতেন। তার এই টাকা আত্মসাতের অভিযোগ পেয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানায়, রাজধানীর বাংলামোটরে অবস্থিত নাসির ট্রেড সেন্টারের এরশাদ ব্রাদার্স কর্পোরেশনের মালিক এরশাদ আলীর বিরুদ্ধে পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ দুদকে জমা পড়লে কমিশন তা আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। সংস্থাটির পরিচালক মো. ফানাফিল্যাকে প্রধান করে গঠন করা কমিটি অনুসন্ধান শুরু করেছে। সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদকের এক কর্মকর্তা বলেন, এরশাদ নামের ওই ব্যক্তি কয়েক বছর আগেও রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

সেখান থেকে শুরু করেন বালুর ব্যবসা। এরপর রড-সিমেন্টের ব্যবসা করেন। এরই ধারাবাহিকতায় এরশাদ ব্রাদার্স কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান খোলেন। এই প্রতিষ্ঠানের নামেই আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। ব্যাংকগুলো ঋণ দেয়ার সময় প্রতিষ্ঠানের সামর্থ্য যাচাই করেনি। ব্যাংক কর্মকর্তারা নিজেরা লাভবান হতে এবং অন্যকে লাভবান করতে এসব ঋণ দিয়েছেন।

আত্মসাৎ করা টাকার মধ্যে আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের ১৪৮ কোটি, সাউথ বাংলা ব্যাংকের ৮৭ কোটি, ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকের ২৯ কোটি, ব্র্যাক ব্যাংকের ১৫ কোটি এবং সাউথ ইস্ট ব্যাংকের পাঁচ কোটি টাকা রয়েছে।

অন্যান্য ব্যাংক থেকেও এরশাদ ঋণ নিয়েছেন বলে তথ্য রয়েছে।

তিনি আরও বলেন, দুদকের অনুসন্ধানী দল সাউথ বাংলা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ১০ কর্মকর্তাকে তলব করেছে। বাকি ব্যাংকগুলোর কর্মকর্তাদের তলব করার প্রক্রিয়া চলছে। দুদক সূত্র জানায়, তলবি নোটিশ পেয়ে সোমবার সাউথ বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ের ছয়জন এবং রোববার উত্তরা শাখার চারজন দুদকে হাজির হয়ে তাদের বক্তব্য দিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.